-পত্র তেজারাতে আখেরাহ ১২৯ পড়া না হইলে সওয়াব মু্দার নিকট পৌঁছে না। আবার এই ফাতেহা পড়ার বিভিন্ন রকমের কায়েদা-কানুনও আবিষ্কার করা হইয়াছে। কোন এক শাহ্ ছাহেব আমাকে বলিয়াছেন? গেয়ারবী শরীফের (১১ই তারিখের) অনুষ্ঠান ১৮ তারিখ পর্যন্ত করা জায়েয আছে। ইহার পরে জায়েয নাই। যেন ইহা নামাযের সময়। অমুক সময় পর্যন্ত থাকিবে, অতঃপর আর জায়েয হইবে না। বন্ধুগণ! দেখুন, এসমস্ত আকীদা পরিত্যাগ করা উচিত কিনা? যদি কেহ বলেন, আমরা এরূপ বিশ্বাসে এসমস্ত অনুষ্ঠান করিতেছি না, তবে মনে রাখিবেন, আপনাদের কার্য দেখিয়া মানুষ এই প্রকার বিশ্বাস উৎপন্ন করিয়া লইবে। শরীঅত হইতে দূরে সরিয়া থাকা ঃ বন্ধুগণ ! সাধারণ শ্রেণীর লোক এতটুকু সীমা ছাড়াইয়া গিয়াছে যে, শরীঅত হইতে বনু দূরে সরিয়া গিয়াছে। সর্বনাশের ব্যাপার এই যে, কোন কোন স্থানে “খোদার রাত্রি” পালন করা হয় এবং প্রাতঃকালে খোদার নিরাপত্তার গীত গাহিতে গাহিতে মসজিদে আসিয়া প্রবেশ করে এবং মাথা নোয়াইয়া সালাম করে। মোটকথা, মসজিদ সম্বন্ধে তাহাদের ধারণা, নাউযুবিল্লাহ, আল্লাহ্ পাক যেন এখানে বসিয়া রহিয়াছেন। এই কারণেই কেহ কেহ টাকা-পয়সা ব্যয় করার উপযুক্ত ক্ষেত্র মসজিদকেই সাব্যস্ত করিয়া লইয়াছে। কেহ কেহ সমিতি কিংবা মাদ্রাসাকে টাকা-পয়সা ব্যয়ের ক্ষেত্র মনোনীত করিয়াছে। চাই কি তাহা ধর্মীয় মাদ্রাসাই হউক কিংবা দুনিয়াবী শিক্ষাগারই হউক। কিন্তু তাহাদের মধ্যে যাহারা দুনিয়াবী শিক্ষাগারকে নির্ধারণ করিয়াছে, তাহারা তো অনিচ্ছাক্রমে পা উপড়াইয়াও কোন সময় মসজিদের দিকে পতিত হয় না। তাহারা মসজিদ ত্যাগ করিয়া শিক্ষাগারকে ধরিয়াছে। তাহাদের কার্যই হইল শুধু যেই উপায়েই হউক--টাদা উসুল করা, অথচ তাহা শরীঅত অনুযায়ী সম্পূর্ণ হারাম । তদুপরি আরও সর্বনাশ এই করে যে, কোন গরীব লোক চারি আনা মূল্যের কিছু দান করিলে ইহার প্রতি লোক দেখান মর্যাদা এইরূপে প্রদান করা হয় যে, ইহাকে নিলামে চড়ান হয়। বাহিরে তো দেখান হয় যে, ইহাতে গরীবের দানের সন্মান করা হইল; অথচ ইহাতে উদ্দেশ্য হয়-_এই অজুহাতে বড় অঙ্ক উসুল করা। বন্ধুগণ! এসমস্ত লোক গরীবের মর্যাদা কি বুঝিবে? গরীবের মর্যাদা সে ব্যক্তিই দান করিতে পারে, যে ব্যক্তি হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করিয়াছে। এক সময়ে হযরত মাওলানা গঙ্গোহী (রঃ) পীড়িত অবস্থা হইতে (আরোগ্য লাভ করিলে) তাহার পুত্র শোকরানাস্বরূপ বহু লোককে খাওয়ার দাওয়াত করিলেন। মাওলানা (রঃ) নিজের এক খাছ খাদেমকে বলিলেন ঃ “গরীব লোকদের আহার শেষ হইলে তাহাদের উচ্ছিষ্ট ও পরিত্যক্ত খাদ্য, যাহা ভিস্তিদিগকে দেওয়া হয়, তাহা আমার সন্মুখে লইয়া আসিও। আমি সেই ‘তাবাররুক’ খাইব। মনে সন্দেহের স্থান দিও না যে, তাহাদের শরীর পরিষ্কার নহে? কাপড় পরিচ্ছন্ন নহে।” তিনি গরীবদের উচ্ছিষ্টকে ‘তাবাররুক’ এই জন্য বলিয়াছেন যে, প্রথমত তাহারা মু'মেন, দ্বিতীয়ত তাহাদের সম্বন্ধে হাদীসে কুদ্সীতে আল্লাহ্ বলিয়াছেন? (43% 592 3০৬ “আমি ভগ্নহৃদয় গরীবদের সঙ্গে আছি।” এই কারণেই হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলিয়াছেনঃ 5০) 255 455৮১ “হে আয়েশা! মিস্কীনদিগকে নিকটে স্থান দাও।” যাহাহউক, গরীবদের উচ্ছিষ্ট খাদ্য হযরত মাওলানার নিকট আনা হইলে অতিশয় আগ্রহের সহিত,তিনি তাহা আহার করিলেন। গরীবদের প্রতি এমন সন্মান কেহ কখনও দেখাইয়াছে কি? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।