মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র তেজারাতে আখেরাহ্‌ ১২৩ অভিশাপ” এমন বিচিত্র সময়ে শয়তানের এমন বিচিত্র প্রার্থনা 635%! ত ৩5 যখন কবুল হইয়া গেল, তখন ফেরআউনের দরখাস্ত মঞ্জুর হওয়া এমন কি অসম্ভব? শয়তানের এই ঘটনা হইতে কয়েকটি কথা জানা যাইতেছে--(১) তাহার নির্লজ্জতা। মাথার উপর জুতা পাঁড়তেছে, আর তখনও তাহার দো'আ করিবার সাহস হইতেছে। (২) তাহার দৃঢ়তা। এরূপ অবস্থা সত্ত্বেও তাহার পূর্ণ বিশ্বাস ছিল, তাহার প্রার্থনা মঞ্জুর হইবেই। (৩) আল্লাহ্‌ তা'আলার দয়া ও অনুগ্রহ। দো'আ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ্‌ তাআলা তাহার দোআ মঞ্জুর করিয়া ফেলিলেন_ 5১৯১]৷ = 4:৬ “তোমাকে অবকাশ দেওয়া হইল।” শত্রুর সঙ্গে যখন আল্লাহ্‌ তা'আলার এরূপ ব্যবহার, তখন তাহার অনুগত বান্দাগণকে কেমন করিয়া বঞ্চিত করিতে পারেন! Sols i ais b SS -—HSbS 5 slags “শত্রুদের প্রতিও যখন তোমার অনুগ্রহ দৃষ্টি রহিয়াছে, তখন বন্ধুদিগকে কেমন করিয়া বঞ্চিত এই কাহিনীটি মুসলমানদের পক্ষে বড়ই আশাপ্রদ। কেননা, সেই দরবারে শত্রুর দো'আই যখন কবুল হইল, তখন আমাদের দো'আ কেন কবল হইবে না? কিন্ত ইহা সত্য যে, শয়তানের ন্যায় জেদী হইতে হইবে। মোটকথা, ফেরআউনের যেমন সাহস ছিল, আজকালের পরার্থকামীদের সাহসও তেমনি। ফেরআউনের সেই সাহস যদি সাহস আখ্যা পাওয়ার উপযোগী না হয়, তবে আমাদের এই পরার্থ কামনাও সত্যিকারের পরার্থ কামনা নহে। সুতরাং বুঝা গেল, যে ব্যক্তি নিজের হিতকামী নহে, সে পরের হিতকামীও নহে। অতএব, ইহারা যাহাকিছু করিতেছে, কেবল রীতি পালন করিতেছে। ইহাই সে সমস্ত গুণ, যাহাকে প্রশংসনীয় গুণ আখ্যা দেওয়া হইতেছে। এসমস্ত গুণ মুসলমানদের মধ্যে নাই বলিয়া দোষারোপ করা এবং অপর জাতির প্রশংসনীয় গুণের মধ্যে গণ্য করা কোন্‌ পর্যন্ত সমর্থন করা যাইতে পারে? আমাদের মুখে এমন অনেক কথা উচ্চারিত হয়, যাহা প্রাণহীন দেহের মত। দিবা-রাত্র তাহা আওড়ান হইয়া থাকে। যাহাতে মনে হয়-_ইহার সমকক্ষ দরদী আর কেহই নাই। কিন্তু হাদীসে যেমন বর্ণিত আছে__ £45১25 ১৪৩১ “তাহাদের গলদেশ অতিক্রম করিয়া হৃদয়ে প্রবেশ করে না”, তদ্বূপ তাহাদের এসমস্ত বুলিও হৃদয়ে কিছুমাত্র ক্রিয়া করে না। বক্তার মনেই যখন এঁ সমস্ত উক্তির কোন ক্রিয়া নাই, তখন শ্রোতার মনে কি ছাই ক্রিয়া করিবে? মোটকথা, ইত্যাকার অপমানকরভাবে মুসলমানদের দোষ-ক্রুটি বর্ণনা করা নিতান্ত গহিত কার্য। ইহা হইতে বিরত থাকা ওয়াজেব। কিন্তু শুভেচ্ছামূলক হইলে এমন দোষ-ক্রটি বর্ণনা করার আবশ্যকতা আছে এবং এই শুভেচ্ছায় কোন নির্দিষ্ট মুসলমানের এসমস্ত দোষ-ক্রটি উল্লেখ করিয়া তাহাকে সচেতন ও সংশোধন করিয়া দেওয়া দুষণীয় নহে। আমি যদি নির্দিষ্টতার সহিত এরূপ বলি, মুসলমানদের মধ্যে দোষ-ক্রুটি আছে, তবে ইহাতে কোন নির্দিষ্ট মুসলমানকে বুঝাইবে। তখন আমার লক্ষ্যস্থল হইবে কোন নির্দিষ্ট মুসলমান। এরূপ ক্ষেত্রে কেবলমাত্র তাহাদের সংশোধনই গুরুত্বপূর্ণ । এই বিষয়টিকে এত বিস্তারিতভাবে বর্ণনা করা উদ্দেশ্য ছিল না। প্রসঙ্গক্রমেই দীর্ঘ হইয়া গিয়াছে। আশা করি, ইনশাআল্লাহ্‌ ! ইহাতে উপকারই হইবে। ধর্মকে বিভক্তিকরণের স্বরূপ £ঃ এখন এস্থলে বর্ণনীয় একটি ক্রটির কথা উল্লেখ করিতেছি। বর্তমান যুগে আমাদের মধ্যে যত প্রকারের ক্রুটি রহিয়াছে, তাহার মধ্যে ইহাও একটি ক্রুটি যে, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।