মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১২২ মাওয়ায়েযে আশ্রাফিয়া সারকথা এই যে, আজকাল যে সমস্ত সভা-সমিতি কায়েম হইতেছে, তাহা নিরর্থক প্রথাবিশেষ। ইহার বাহিরের রূপও ঠিক নহে। মানুষ কেবল প্রথা মনে করিয়া উহা অবলম্বন করিতেছে। সমাজের হিতসাধন কখনও উদ্দেশ্য নহে। যেমন, আমি ইতিপূর্বে বলিয়াছি ৪ ইহারা যখন নিজেদের ধর্ম-কর্মই নষ্ট করিতেছে, তখন অপরের হিতসাধনের ইচ্ছা কেমন করিয়া করিতে পারে? স্বার্থত্যাগের স্বরূপ £ যদি বলেন, ইহারা পরের ধর্মকে নিজের ধর্ম-কর্মের উপর অগ্রবর্তী রাখিয়া ত্যাগ স্বীকার করিতেছে। এই কারণে নিজের ধর্ম-কর্ম দুরুস্ত না করিয়া অপরের ধর্ম-কর্ম সংশোধন করিয়া দিতেছে। তবে বুঝিয়া লউন, ত্যাগের অনুমতি কেবলমাত্র পার্থিব ব্যাপারে রহিয়াছে ধর্মীয় ব্যাপারে নহে। অর্থাৎ, যদি আমরা নিজের কোন পার্থিব স্বার্থ নষ্ট করিয়া অপরের স্বার্থ করিয়া দেই, তবে ইহাকে ‘ঈসার’ বা ত্যাগ বলা হইবে এবং ইহার অনুমতিও আছে, প্রশংসনীয়ও বটে ৷ কিন্তু নিজের কোন ধর্মীয় স্বার্থ নষ্ট করিয়া অপরের ধর্মীয় স্বার্থ করিয়া দিলে ইহাকে ‘ঈসার' বলা যাইবে না। ইহা যদি “ঈসার” বলিয়া গণ্য হইত, তবে দেশদ্রোহী ব্যক্তির সর্বাপেক্ষা অধিক পরার্থকামী হওয়া উচিত। তাহাকে সর্বাপেক্ষা অধিক গভর্ণমেণ্ট হিতৈষী বলা উচিত। কেননা, তাহার মধ্যে এত বড় সহানুভূতি এবং পরার্থ কামনা রহিয়াছে যে, সে নিজের প্রাণও দান করিয়াছে এবং আনুগত্যের ফলে যে সমস্ত স্বার্থ লাভ করিত, তাহা অন্যান্য প্রজাদের জন্য ত্যাগ করিয়াছে। বন্ধুগণ ! ইহা সেই পরার্থ কামনা, যাহা ফেরআউনের মধ্যে ছিল। সে ধর্ম ত্যাগ করিয়া দুনিয়ার উপর সনস্তষ্ট রহিয়াছে। এতদ্‌সম্বন্ধে একটি কাহিনী আছে। নীল নদের জোয়ারের উপরই মিসরের কৃষিকর্ম নির্ভর করিত। একবার নীল নদে জলোচ্ছ্বাস হইল না। প্রজাবৃন্দ ফেরআউনের নিকট গিয়া বলিল ঃ তুমি খোদায়ী দাবী করিয়া থাক, আর আমরা দুর্ভিক্ষে মরিতে বসিয়াছি। তোমার এই খোদায়িত্ব কোন্‌ দিন কাজে আসিবে? সে বলিল আগামীকল্য নীল নদে জলোচ্ছ্বাস অবশ্যই হইবে। রাত্রে সে আল্লাহ্‌ তা'আলার নিকট প্রার্থনা করিল ঃ হে আল্লাহ্‌! যদিও আমি এমন উপযুক্ত নহি যে, আমার. কোন দো'আ কবুল হইবে, কিন্তু আমার সাহস দেখুন, আমি আপনাকে ত্যাগ করিয়াছি। বেহেশ্তের আশা বিসর্জন দিয়াছি। অনন্তকালের নরক-শাস্তিকে বরণ করিয়াছি। এই সমুদয়ের বিনিময়ে কেবল একটি প্রার্থনা করিতেছি যে, আমার একটি দো'আ কবূল করুন। আমি নীল নদকে আদেশ করামাত্রই যেন উহার জলোচ্ছ্বাস আরম্ভ হয়। ফলত তাহার প্রার্থনা কবূল হইল এবং জলোচ্ছবাসও হইল। এই দোআ কবূল হওয়ায় কেহ এরূপ সন্দেহ করিবেন না যে, অভিশপ্ত কাফেরের দো'আ কেমন করিয়া কবুল হইল? আসল ব্যাপার এই যে, আল্লাহ্‌ তা'আলা সকলের প্রার্থনাই অরবণ করেন। সর্বাপেক্ষা অধিক অভিশাপগ্রস্ত শয়তানের দো‘আও আল্লাহ্‌ তা'আলা কবূল করিয়াছিলেন। সেই দো‘'আও আবার এমন সময়ের, যখন তাহার প্রতি আল্লাহ্‌ তা'আলা পূর্ণমাত্রায় রাগান্বিত ছিলেন। সাধারণত এরূপ সময়ের প্রার্থনা কবুল করা হয় না। প্রার্থনাও কেমন বিচিত্র! এমন প্রার্থনা আজ পর্যন্ত কেহই করে নাই। তাহা প্রকাশ্যত কবূল হওয়ার উপযোগীও ছিল না। সে দো'আ করিয়াছিল, ৬১৯ ৩ ০! 3:9 ৩5 “হে খোদা! আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দান করুন!” অথচ আল্লাহ্‌ তা'আলার তরফ হইতে তখন তাহার প্রতি এই অভিশাপ 2 আসিয়াছিল এঁর ৪3 ০ ওুডড। এ 01 “নিশ্চয় তোর প্রতি কিয়ামত দিবস পর্যন্ত আমার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।