মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র তেজারাতে আখেরাহ্‌ ১১৯ দেখুন। আল্লাহ্র শপথ ? এই মিল দেওয়া আপনাদের পক্ষে ঠিক তেমনই দুষ্কর হইবে, যেমন দুষ্কর সরল রেখাকে বাকা রেখার সহিত মিল দেওয়ার চেষ্টা করা। যতক্ষণ পর্যন্ত সরল রেখার সরলতা এবং বক্র রেখার বক্তা বিদ্যমান থাকিবে, ততক্ষণ পর্যন্ত উভয়ের মধ্যে এঁক্যসাধন কখনও সম্ভব নহে। অনুরূপভাবে আমাদের মনোবৃত্তি বক্র রেখার ন্যায় এবং ছাহাবায়ে কেরামের মনোবৃত্তি সরল রেখার ন্যায়। আল্হামদুলিল্লাহ্‌ ! এক বিশেষ দিক দিয়া এই দৃষ্টান্তুটি স্থানোপযোগী হইয়া কল্পনায় আসিয়া পড়িয়াছে। কেননা, বক্র রেখা সরল রেখার সহিত মিলিত হওয়ার অবস্থা এইরূপ হইয়া থাকে যে, উহার কতকাংশ সরল রেখার উপর দিয়া চলিয়া যায় এবং কতকাংশ সরল রেখা হইতে দূরে সরিয়া থাকে। আজকালকার হাল ফ্যাশনের লোকদের আবিষ্কৃত কল্পনা এবং ধারণাসমূহের অবস্থাও তথৈবচ । তাহাদের এক পা যদিও শরীঅত পথের উপর রহিয়াছে; কিন্ত অপর পা তাহা হইতে সম্পূর্ণ পৃথক। যাহাকে কোন প্রকারের বর্ণনার সাহায্যে শরীঅত পথের সহিত মিল দেওয়া যাইতে পারে না। সুতরাং ইত্যাকার অবস্থা ও মনোবৃত্তি কেমন করিয়া প্রশংসার যোগ্য হইতে পারে? মোটকথা, আজকাল লোকেরা মুসলমানদের মধ্যে যে সমস্ত প্রশংসনীয় গুণ নাই বলিয়া খত প্রকাশ করে, তাহা প্রকৃতপক্ষে শরীঅত পথের অন্তর্ভূক্ত হওয়ার যোগ্যতাই রাখে না। জাতির প্রতি সমবেদনাশীলদের লোক দেখান সমবেদনা জ্ঞাপন £ বিজাতির মধ্যে বিদ্যমান কোন কোন বিষয় যদিও প্রকৃতপক্ষেই প্রশংসার যোগ্য--যেমন সমবেদনা জ্ঞাপন, স্বার্থ ত্যাগ প্রভৃতি। তথাপি এসমস্ত গুণ মুসলমানদের মধ্যে নাই বলার উদ্দেশ্য তাহাদিগকে হীন প্রতিপন্ন করা ছাড়া আর কিছুই নহে। শোক কিংবা সমবেদনা জ্ঞাপন কখনও উদ্দেশ্য নহে; সমবেদনা হইলে অন্যান্য ব্যাপারেও তাহাদের সহিত সমবেদনা জ্ঞাপন করা হইত। অথচ এই তিরস্কার- কারীদের মধ্যেই এমন অনেক লোক দেখা যায়, যাহারা মুসলমানদের সহিত মেলামেশা করাও পছন্দ করে না। মুসলমানদের সালাম গ্রহণ করাও তাহারা পছন্দ করে না। অবস্থা যখন এইরূপ, সুতরাং কোনরূপেই বলা যায় না যে, মুসলমানদের প্রতি তাহাদের কোন প্রকার সমবেদনা আছে। ক্ষণেকের জন্য যদি তাহা মানিয়াও লওয়া যায়, তথাপি বলিতে হইবে, মুসলমানদেরকে হীন প্রতিপন্ন করার জন্যই এইরূপ সমবেদনা জ্ঞাপন করা হইয়া থাকে। ইহাদের দ্বারা সর্বসাধারণ মুসলমানের কোন প্রকার মঙ্গল বা উপকারের আশা কখনও করা যাইতে পারে না। ইহা প্রকাশ্য কথা, চিকিৎসক রোগীর উপকার তখনই করিতে পারেন যদি রোগীর নিকট আসিয়া তাহার শিরা দেখেন, প্রস্রাব পরীক্ষা করেন, রোগীর মনে সাস্তবনা প্রদান করেন। এরূপ না করিয়া যদি দূর হইতেই শুধু চেহারা দেখিয়া আজেবাজে ব্যবস্থাপত্র দিয়া চলিয়া যান, তবে কোন জ্ঞানবান লোকেই একথা বিশ্বাস করিবে না যে, এই চিকিৎসক এই রোগীর রোগমুক্তির কারণ হইতে পারে এবং এই রোগী উক্ত চিকিৎসকের চিকিৎসায় আরোগ্য লাভ করিতে পারে। দেখুন, প্লেগ রোগের প্রাদুর্ভাবের সময় যে চিকিৎসক রোগীদের নিকট হইতে দূরে সরিয়া থাকে, সেই চিকিৎসক দ্বারা কোন রোগী উপকৃত হইতে পারে কি? কেহই পারে না। হাঁ, যে চিকিৎসক রোগীর রোগকে নিজের রোগ মনে করিয়া রোগীর সহিত মিশিয়া যায়, সে চিকিৎসক অবশ্যই রোগীর উপকার করিতে পারে। কোন একজন চিকিৎসক আমার নিকট বর্ণনা করিয়াছেন, একসময় তাহার শহরে প্লেগ রোগের প্রাদুর্ভাব হইলে ৬৩ জন রোগী তাহার চিকিৎসাধীন ছিল। তন্মধ্যে ৫৩ জন রোগীই আরোগ্য লাভ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।