-পত্ৰ হাম্মুল আখেরাহ্ ১১৩ “সেই বাদশাহ হইতে এক পলকের জন্যও অমনোযোগী থাকিও না। এমনও হইতে পারে, তিনি কোন সময় তোমার প্রতি অনুগ্রহ দৃষ্টি নিক্ষেপ করিবেন। অথচ তুমি টেরই পাইবে না৷” বরং আমি আরও একটু বাড়াইয়া বলিতেছি-_কেহ যদি বিশৃঙ্খল হয়, নিয়মনিষ্ঠা রক্ষা করিয়া কাজ করিতে না পারে, কোন সময় আল্লাহ্র ধ্যান অধিক হয় আবার হয়তো কিছুই হয় না। অভ্যস্ত ওযীফাও রীতিমত আদায় করিতে পারে না। তাহারও ঘাবড়াইবার প্রয়োজন নাই। আমার ওস্তাদ রাহেমাহুল্লাহ্র নিকট কোন এক ব্যক্তি আসিয়া বিশৃঙ্খল এবং বিচ্ছিন্নতার অভিযোগ করিল। হুযূর বলিলেন £ প্রত্যেকের নিরবচ্ছিন্নতা পৃথক পৃথক। স্থায়িত্বের ইহাই এক অবস্থা যে, কখনও হইল কখনও হইল না। অর্থাৎ, মৃত্যু পর্যন্ত এই অবস্থার উপরই চলিতে থাকুক। ‘যেকের-ফেকের' একদম যেন ছাড়িয়া দেওয়া না হয় ; বরং মাসে ২০ দিন কাজ কর, ১০ দিন করিও না; কিংবা ১০ দিনই কর ২০ দিন পরিত্যাগ কর। শেষ পর্যন্ত যদি এইভাবে চলিতে থাকে, তবে তাহার স্থায়িত্ব ইহাই। সেও আল্লাহ্র অনুগ্রহ হইতে বঞ্চিত হইবে না। একবার আমার এক বন্ধু কবিতায় আমার নিকট একখানা চিঠি লিখিলেন, উহাতে প্রথম হইতে শেষ পর্যন্ত তাহার নিয়মানুবর্তিতা এবং নিরবচ্ছিন্নতার অভাবই লিপিবদ্ধ করিয়াছেন। ইচ্ছা হইল, আমি ছন্দ অনুযায়ী কবিতায় উত্তর দেই। হঠাৎ মস্নবীর একটি কবিতা আমার মনে পড়িল। তাহাতে বন্ধুর পূর্ণ চিঠির উত্তর নিহিত ছিল। আমি আনন্দিত হইয়া লিখিলাম RS Il 0 AES iS - HLT 3l Sg bls Sys “বন্ধু এই বিশৃঙ্খলাই ভালবাসেন। নিশ্চেষ্ট বসিয়া থাকা অপেক্ষা অনিয়মিত চেষ্টাও ভাল৷” আমাদের হযরত হাজী ছাহেব (রঃ) বলিয়াছেনঃ 2 0% Jb Se EK BE - Ly EH Kl AL ELA “আমাদের একটি ক্রন্দনও যথেষ্ট, যদি আল্লাহ্র দরবারে পৌঁছে। যদিও বহু কান্না আমরা কাদিয়া থাকি৷” বরং আমি আরও একটু বাড়াইয়া বলিতেছি_অনিয়ম এবং অস্থায়িত্বের কথা কি? যদি গুনাহ্র কাজও করিয়া ফেলেন তথাপি মনে করিবেন না যে, আল্লাহ্র দরবার হইতে বিতাড়িত হইয়া গেলেন; বরং ইহার পরেও আল্লাহ্ তাআলাকেই জড়াইয়া ধরুন এবং মনে করুন যে, গুনাহের প্রতিকারও তিনিই করিতে পারেন। একবার হযরত মূসার (আঃ) নিকট ওহী আসিল? হে মূসা! সেই ব্যক্তিই আমার প্রিয় বান্দা, যে আমার সহিত এমন মহ্ববত রাখে, যেমন শিশু তাহার মায়ের সহিত রাখে। তিনি জিজ্ঞাসা করিলেন ঃ “হে খোদা! সেই মহব্বত কিরূপ?” জবাব আসিল ঃ “মাতা পুত্রকে মারধর করে, তবুও শিশু মাকেই জড়াইয়া ধরে।” অতএব, গুনাহ্ করিয়াও আল্লাহ্কে ছাড়িবেন না; বরং তাহাকেই জড়াইয়া ধরুন। এখন বলুন, ইহার চেয়েও কোন সহজ পন্থা সফলতা লাভের জন্য হইতে পারে? ইহাতে কোনই জটিলতা নাই, কোন ব্যয় নাই, ইহা অবলম্বন করুন। ইহার ফলে এবাদতের উপর স্থায়ী থাকা এবং নিষিদ্ধ কাজ হইতে দূরে থাকা সহজ হইয়া পড়িবে। কেননা, ইহাতে আল্লাহ্ তা'আলার সহিত আপনার মহব্বত হইয়া যাইবে। বস্তুত মহববত এবং কামনা তো এমন বস্তু যে, এক বেশ্যার মিলনপ্রার্থীও তাহার জন্য প্রাণ দিতে প্রস্তুত হয় এবং সমস্ত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।