মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ হাম্‌মুল আখেরাহ্‌ ১০৭ অবস্থিত থাকিলে ক্ষতি কি? মঙ্গল গ্রহে তোমরা যেমন জনবসতি রহিয়াছে বলিয়া মনে কর, তদ্ুপ হয়তো কোন স্থানে জনবসতিপূৰ্ণ বেহেশ্তও গ্রহের মত বিদ্যমান রহিয়াছে। কিন্তু অত্যধিক দূরত্বের কারণে তাহা তোমাদের দৃষ্টিগোচর হইতেছে না। মঙ্গল গ্রহের অবস্থিতি পৃথিবীর নিকটবর্তী বলিয়া তোমাদের বিশ্বাস । কাজেই তোমরা তথাকার জনবসতি সম্বন্ধে জানিতে পারিতেছ। বৈজ্ঞানিক মতবাদের সাহায্যে বৈজ্ঞানিকদিগকে নিরুত্তর করার উদ্দেশ্যে এই উত্তর দেওয়া হইল। অন্যথায় আমাদের মতে আসমান-যমীনের মধ্যস্থিত শুন্যমগুলের বাহিরে সাত আসমানের উপরে বেহেশ্ত অবস্থিত। কোরআনের সাহায্যে জানা যাইতেছে যে, বেহেশ্ত আসমানসমূহের উপর । আল্লাহ্‌ তা'আলা বলেনঃ » BUS Lo 0 Jl EL SS BE SENG Ln LST ES “উষ্ট সূচের ছিদ্রের মধ্যে প্রবেশ না করা পর্যন্ত কাফেরদের জন্য আসমানের দ্বারও খোলা হইবে না, তাহারা বেহেশ্তেও প্রবেশ করিতে পারিবে না৷” আর হাদীস হইতে জানা যায় যে, বেহেশ্ত সাত আসমানের উপরে এবং আরশের নীচে । আরশ্‌ সর্বাপেক্ষা বৃহৎ। উহার চেয়ে বড় কোন সৃষ্টিই নাই। আবদুল করীম জায়লী (রঃ) দিব্য চক্ষে যে সমুদ্র দেখিতে পাইয়াছিলেন, যাহার তরঙ্গ আসমান-যমীন অপেক্ষা দশ গুণ বড় ছিল, তাহাও আরশেরই নীচে অবস্থিত বলিয়া তিনি লিখিয়াছেন। আরশ যদিও সর্বাপেক্ষা বৃহৎ সৃষ্টি, তথাপি তাহাও সীমাবদ্ধ । কেবল আল্লাহ্‌ তা'আলার মহান সত্তারই কোন সীমা নাই। একমাত্র তিনিই অসীম। যাহারা আরশকে আল্লাহ্‌ তা'আলার বাসস্থান মনে করে এবং বলে যে, (নাউযুবিল্লাহ) আমরা যেমন ঘরে বাস করি, আল্লাহ্‌ তা'আলাও তেমনি আরশে অবস্থান করিতেছেন, উপরিউক্ত বর্ণনায় তাহাদের এই উক্তি প্রকাশ্য ভুল বলিয়া প্রমাণিত হইল। কেননা, সসীম পদার্থ অসীমকে কোন মতেই বেষ্টন করিতে পারে না। অথচ বাসস্থান বাসিন্দাকে বেষ্টন করিয়া থাকা অনিবার্য এখন একটি কথা অব্যক্ত থাকিয়া যায়, তবে ৮১ ৮ ৫৯১ এর অর্থ কি? সহজ কথায় এই প্রশ্নের উত্তর প্রাচীনকালের ওলামায়ে কেরাম এই দিয়াছেন যে, এই প্রশ্নের উত্তরে নীরব থাকিয়া বলিয়া দেওয়া উচিত, “আমরা ইহার অর্থ জানি না।” অর্থ যাহাই হউক, ইহার উপর ঈমান আনয়ন করা আমাদের জন্য ফরয। যদি কেহ ব্যাখ্যা বুঝিতে চান, তবে ইহার ব্যাখ্যাও সহজ। আমি বার বার বর্ণনা করিয়াছি, ১ ও ‘শাহী উক্তি’, যেমন, ফারসী ভাষায় বলা হয়, ‘তখ্ত নেশীনী’ অর্থাৎ, সিংহাসনারোহণ। এখানে তখ্ত বলিতে রাজ্য শাসন ও সংরক্ষণ এবং আদেশ-নিষেধ প্রবর্তন । অন্যথায় তখ্ত-এর অর্থ কুরসী বলা হইলে তাহা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কেননা, কোন কোন বাদশাহ্‌ কুরসীতে না বসিয়া বিছানার উপর বসিয়া রাজকার্য পরিচালনা করিয়া থাকেন। আর আজকাল কুরসী বলিতে সিংহাসন মোটেই বুঝাইবে না। কেননা, ষ্টলে এবং সেলুনে রাজকীয় ধরনের কুরসী ব্যবহৃত হইতেছে। তথাপি সিংহাসনারোহণ শব্দটি আজকালও ব্যবহৃত হইয়া থাকে। অতএব, সিংহাসনারোহণ বলিতে আজকাল যে অর্থ বুঝায়, অর্থাৎ, রাজ্য পরিচালনায় ক্ষমতার প্রয়োগ ০১১ 4 ওঠ এর অর্থও তাহাই বটে। কোন কোন স্থানে ১৯ চি এর সঙ্গেই ; 31 $57 বলা হইয়াছে। ইহাতে একথার পোষকতা পাওয়া যায় যে, ০১১ ৮£ ৯১ এর অথ শাসন, সংরক্ষণ এবং আদেশ-নিষেধ জারি করা৷ | www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।