মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১০৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া হাদীস শরীফে বর্ণিত আছেঃ বেহেশ্তে সকলের শেষে যে ব্যক্তি প্রবেশ করিবে, আল্লাহ্‌ তা'আলা তাহাকে বলিবেনঃ ‘যা, বেহেশ্তে প্রবেশ কর!’ সে বেহেশতে প্রবেশ করিয়া দেখিবে ভীড় ও হটউ্টগোল। আল্লাহ্র দরবারে নিবেদন করিবেঃ “এখানে তো জায়গা নাই।” আল্লাহ্‌ তা'আলা বলিবেনঃ “তোকে আমি দুনিয়ার চেয়ে দশ গুণ অধিক পরিমিত স্থান বেহেশ্ত দান করিয়াছি।” সে বলিবে, 5 £9 535 ৩২ ১45251 “আপনি রাব্বুল আলামীন হইয়া আমার সহিত ঠাট্টা করিতেছেন?” এখানে তো একটুও জায়গা নাই। আর আপনি বলেনঃ “দুনিয়ার চেয়ে দশ গুণ বেশী।” এই বেহেশ্তী মূর্খ ও গেঁয়ো, কাজেই এমন নির্ভীকভাবে কথাবার্তা বলিবে। বেহেশতে মূর্খ লোকও যাইবে। দেখিয়া আনন্দিত হইয়া বলিলেন? আল্হামদুলিল্লাহ্‌, ইহারা সকলে বেহেশ্তের ‘ভর্তি!’ কিন্তু কাজের লোক ইহাদের মধ্যে দুই তিন জনই হইবে। ভর্তি শব্দের অর্থ অতিরিক্ত বোঝা। বেহেশ্ত ও দোষখের বিস্তৃতি ঃ বন্ধুগণ! আপনারা বেহেশ্তের প্রত্যাশী। বেহেশ্ত ইনশাআল্লাহ্‌ আপনারা পাইবেনই। বেহেশ্ত আপনাদেরই জন্য-_কাফেরদের জন্য কখনই নহে। এ সম্বন্ধে নিশ্চিন্ত থাকুন। কেবল একটু কাজ করুন। মন্দ কার্যগুলি ছাড়িয়া দিন। কিন্তু আমার মনে আকাঙ্ক্ষা, আপনারা বেহেশ্তের ‘ভর্তি’ অর্থাৎ, অকেজো হইবেন না; বরং কাজের লোক হউন। এরূপ হইলে বেহেশ্তে সর্বাপেক্ষা নিন্নস্তরের মুসলমানদের জন্যও দুনিয়ার দশ গুণ পরিমিত স্থান দেওয়া হইবে। কোন এক নাস্তিক প্রশ্ন করিয়াছিল? “আমরা এত ভূগোল পাঠ করিলাম, কোথাও তো বেহেশ্তের সন্ধান পাইলাম না।” উত্তরে আমি বলিয়াছিলাম ঃ “তুমি দৃশ্য জগতের ভূগোল পড়িয়াছ, অদৃশ্য জগতের ভূগোল পড় নাই। তাহা আমাদের নিকট আছে। তুমি যদি উভয় জগতের ভূগোল অর্থাৎ, কোরআন পড়িতে, তবে বেহেশ্তের সন্ধান পাইতে যাহারা এই ভূগোল পাঠ করিয়াছেন, তাহারা বেহেশ্ত, দোযখ, পুলছেরাত, আরশ এবং মীযানের জ্ঞান লাভ করিয়া- ছেন। তাহাদের মধ্যে কেহ কেহ্‌ এসমস্ত বস্তু দুনিয়াতেই খোলাখুলিভাবে দেখিতে পাইয়াছেন।” শেখ আবদুল করীম জায়লী (রঃ) দিব্যদৃষ্টিসম্পন্ন লোক ছিলেন। তিনি বেহেশ্ত এবং দোযখের জরিপ পর্যন্ত করিয়া ফেলিয়াছিলেন। কেননা, উভয় বস্তুই বহুদূর পর্যন্ত বিস্তৃতি সত্বেও সীমাবদ্ধই বটে। সীমাবদ্ধ বস্তুর জরিপ করা অসম্ভব কিছুই নহে। কিন্তু দেহের ইন্দ্রিয়সমূহের অনুভূতির সাহায্যে জরিপ করিতে হইলে তবুও দীর্ঘ সময়ের প্রয়োজন হইত। তিনি যখন আত্মিক শক্তির সাহায্যে জরিপ করিয়াছেন, কাজেই দীর্ঘ সময়ের প্রয়োজন হয় নাই। কেননা, আত্মার ক্ষমতা অনেক বেশী। এতন্তিন্ন হযরত শেখ আবদুল করীম জায়লী (রঃ) দিব্য চক্ষুর সাহায্যে এক মহাসমুদ্রও দেখিতে পাইয়াছেন। উহার এক এক তরঙ্গ আসমান-যমীন অপেক্ষা দশ গুণ বড়। কিন্তু ফেরেশ্তারা সেই তরঙ্গরাজিকে রুখিয়া রাখিয়াছেন। অন্যথায় আসমান-যমীন সবকিছুই ডুবিয়া যাইত । আবার কোন কোন মূর্খ এরূপ সন্দেহ করিয়াছে যে, বেহেশ্ত যখন এত বিশাল ও বিরাট, ১৯531) ৩১৯ ০2535 “উহার পরিসর সমস্ত আসমান ও যমীনের সমপরিমাণ,” তখন উহা কোথায় রাখা হইয়াছে?” তদুত্তরে আমি বলি এই প্রশ্ন করিবার অধিকার কাহারও নাই। কেননা, তোমাদের বৈজ্ঞানিকদের মতে শূন্যমগুল অসীম; সুতরাং অসীম শূন্যমণ্ডলের কোথাও বেহেশ্ত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।