-পত্ৰ হাম্মুল আখেরাহ্ ৯৭ কষ্টের ব্যাপারে স্বভাবত কষ্ট অবশ্যই হয় বটে; কিন্ত জ্ঞানত যেহেতু এ ৩০২১০ 3! 3০2 ৩০৪১ +! “বন্ধুর পক্ষ হইতে যাহাকিছু আসে--ভাল।” কাজেই কষ্টও মধুর বলিয়া মনে হয়। অতএব, “দুনিয়া অন্বেষণকারিগণ দুঃখ-কষ্টে এবং আখেরাতকামীগণ শাপ্তিতে আছে”__কথাটি সম্পূর্ণ সত্য। দুনিয়া কাম্য হওয়ার বিভিন্ন স্তর £ বন্ধুগণ ! সেই মহাপুরুষদের ন্যায় তোমরাও দুনিয়ার অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে চিন্তা কর। আলোচ্য আয়াতে যাহের (১৯4৮) শব্দ যোগ করিয়৷ ‘বাতেনের’ প্রতি দৃষ্টিপাত করার জন্য ইঙ্গিত করা হইয়াছে। অভ্যন্তরের প্রতি দৃষ্টিপাত করার সারমর্ম এই যে, দুনিয়ার মধ্যে উহার কাম্য হওয়ার দুইটি দিক রহিয়াছে। প্রথমত অবস্থার পরিপ্রেক্ষিতে কাম্য হইতে পারে। দ্বিতীয়ত উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে কাম্য হইতে পারে; কিন্ত অবস্থার পরিপ্রেক্ষিতে দুনিয়া অস্থায়ী এবং আখেরাত স্থায়ী। স্থায়ীর মোকাবিলায় অস্থায়ী কখনও কাম্য হওয়ার যোগ্য নহে। আর উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে দৃষ্টি করিলে বুঝা যাইবে__যেই উদ্দেশ্যে মানুষ দুনিয়ার অম্বেষণ করিয়া থাকে--তাহাও দুনিয়া দ্বারা হাসিল হইতে পারে না; বরং তাহাও আখেরাতের দ্বারাই লাভ করা যায়। এখন বুঝিয়া দেখুন, দুনিয়া কোন্ উদ্দেশ্যে কামনা করা হয়? বলাবাহুল্য, সুখ-শাপ্তির জন্যই দুনিয়া অন্বেষণ করা হয়। এখন চিন্তা করুন, সুখ-শান্তি কি? কেহ কেহ উত্তম পোশাক, উত্তম বাড়ী এবং উত্তম খাদ্যকে সুখ-শান্তি মনে করিয়া থাকে। কিন্তু ইহা তো সুখ-শান্তির উপকরণমাত্র। সুখ-শান্তি প্রকৃতপক্ষে অন্য বস্তু৷ দেখুন, যদি কাহারও ফাসির হুকুম হয় এবং এসমস্ত সুখ-শান্তির উপকরণ তাহার আয়ত্তে থাকে, এসমস্ত উপকরণে কি তাহার বিন্দুমাত্র আনন্দ হইতে পারে? কখনই না। যদি কোন অরাজকতার দেশে তাহাকে অনুমতি দেওয়া হয় যে, তোমাকে অনুমতি দেওয়া হইতেছে, ইচ্ছা করিলে ফাসিকাষ্ঠে ঝুলিবার জন্য অন্য কাহাকেও দিতে পার অথবা নিজে ঝুলিতে পার। এখন যদি এই লোকটি ঘোষণা করিয়া দেয় যে, “আমার পক্ষ হইতে যে ব্যক্তি ফাসিকাষ্টে ঝুলিতে হইতে দরিদ্র ব্যক্তিও কি ফাসিকাষ্ঠ বরণ করিয়া লইবে? বলাবাহুল্য, কখনও করিবে না। অতএব, বুঝা গেল, এসমসন্ত উপকরণ দুনিয়ার প্রকৃত স্বরূপ নহে; বরং দুনিয়ার বহিরাকৃতি মাত্র। প্রকৃত স্বরূপ অন্য কিছু__অর্থাৎ, অন্তরের শান্তি। আমি দাবী করিয়া বলি, ধর্মের অন্বেষণেই অন্তরের শান্তি হাসিল হইতে পারে, দুনিয়ার অন্বেষণে কখনও হইতে পারে না। আল্লাহ্ওয়ালাগণের মধ্যে যাহাদিগকে আল্লাহ্ তা'আলা মা’শুকানা শানে রাখিয়াছেন, বাদ্শাহী পোশাক, রাজকীয় খাদ্য এবং বহুসংখ্যক মুরীদ-মো’তাকেদ দান করিয়াছেন, আমি তাহাদের কথা বলিতেছি না; বরং যে সমস্ত খোদাগতপ্রাণ মহাপুরুষ সর্বদ্বারে বিতাড়িত; পায়ে জুতাও নাই, কাপড়ও ছেঁড়া-ফাটা, তাহাদের সম্বন্ধে আমি দাবী করিয়া বলিতেছি যে, তাহারাও অন্তরের শাত্তির ব্যাপারে দুনিয়াদারদের চেয়ে অগ্রগামী রহিয়াছেন। তাহাদের অবস্থা এই ঃ O 3 Bl dE LB 3H ON SE E332 Sl SA SS “আল্লাহ্ তাআলার দরবারে তাহাদের এই আবদার আছে যে, তাহারা যদি কোন কথার উপর শপথ করিয়া বসেন যে, ‘এরূপ হইবেই ৷’ আল্লাহ্ তা'আলা তাহাদের কসম পূর্ণ করিয়া দেন” www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।