মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ৯৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া তুলনায় দুনিয়া ঘৃণার পাত্র তো আছেই ; এতদ্্যতীত দুনিয়া ইহার সত্তাগত অবস্থার পরিপ্রেক্ষিতেও ঘৃণার যোগ্য। কেননা, দুনিয়া অন্বেষণকারী কোন শাস্তির মধ্যে নাই। দুনিয়াদার অস্থিরতা ও চিন্তামুক্ত নহে ঃ বন্ধুগণ! আপনারা দুনিয়াদার লোকের বাহ্যিক সাজ- সজ্জার প্রতি লক্ষ্য করিবেন না; বরং তাহাদের কাছে থাকিয়া তাহাদের আভ্যন্তরীণ অবস্থা লক্ষ্য করুন। দেখিতে পাইবেন, তাহাদের কেহই শান্তিতে নাই। পক্ষান্তরে আখেরাত অন্বেষণকারিগণ সকলেই দিব্যি আরামে আছেন। তাহাদের অবস্থার নমুনা দেখুন £ ME A PIE © 20 BIS Lbs Erie “আমি উদ্ট্ারোহীও নহি, উদ্ট্রের মত ভারবাহীও নহি, প্রজাপালও নহি, বাদশাহর আজ্ঞাবহ গোলামও নহি।” অথচ দুনিয়াদারকে দেখুন, কোথাও সন্তানের চিন্তা, কোথাও স্ত্রীর চিন্তা, কোথাও অভাবের চিন্তা, কোথাও মোকদ্দমার ধান্দা, কোথাও জমিদারীর ঝামেলা, কোথাও উৎসবের বা শোকের অনুষ্ঠান। আর আল্লাহ্‌ওয়ালাগণের এসব কোনই ঝামেলা নাই। আমি বলি না যে, তাহাদের স্ত্রী-পুত্রের চিন্তা কিংবা অভাব-অভিযোগের সম্মুখীন হইতে হয় না। তাহারাও এসমস্ত বিষয়ের সম্মুখীন হন। তাহাদের মুখ হইতে আঃ! উঃ! শব্দও উত্বিত হয়। কিন্তু সঙ্গে সঙ্গেই তাহারা ভিতরে ভিতরে তজ্জন্য খুশীও হইয়া থাকেন। আপনারা হয়তো বলিবেন, এই দুই বিপরীত অবস্থার সমাবেশ কিরূপে হয়? আমি বলি, হাসপাতালের একজন সাধারণ. রোগীও এই দুই প্রকারের বিপরীত অবস্থাকে একত্রিত করিয়া দেখাইয়া দেয়! কোন রোগীর ফোড়া হইলে ডাক্তার কোন কারণে ক্লোরোফরম না শুকাইয়া যদি তাহার ফোড়ায় অস্ত্রোপচার করে, তবে সে কান্নাকাটিও করিবে, চীৎকারও করিবে, ‘আঃ! উঃ’ও করিবে। কিন্তু পরে ডাক্তারকে ৫০ টাকা ভিজিট এবং কিছু পুরস্কারও দিয়া দিবে। অতএব, দেখুন, এই লোকটি আঃ! উঃ !-ও করিল, কান্নাকাটি এবং চীৎকারও করিল, কিন্তু মনে মনে এসব বিষয়ের জন্য খুশীও হইল। এই কারণেই তো ডাক্তারকে ফি ও পুরস্কার দিয়াছে। এইরূপ আল্লাহওয়ালাদের অবস্থা । ইহা বাহ্যিক কষ্ট এবং খোদার মহববতের একত্র সমাবেশের প্রাণবন্ত দৃষ্টান্ত। তত্বজ্ঞানী উভয়কে একত্রিত করিয়া দেখাইয়া দেয়। তত্ত্বজ্ঞানহীন ব্যক্তি এরূপ ক্ষেত্রে ঘাবড়াইয়া গিয়া বলেঃ Ab ips OS 2S Als SG Ib - 0S pI ODS DS FS IDSs “মধ্য সমুদ্রে নিক্ষেপ করিয়া আমাকে নির্দেশ দিতেছ, সাবধান? আচল যেন না ভিজে।” এই কবিতাটি মূলে একটি আরবী কবিতার অনুবাদ। আরবী কবিতাটি হইল_ sl 5 oc JUL JE JG bis dl 4 oll আল্লামা শা'রানী (রঃ) লিখিয়াছেন £ আল্লাহ্‌ পাকের শানে এই কবিতাটি প্রয়োগ করা হারাম। কেননা, আল্লাহ্‌ তা'আলা কাহাকেও সাধ্যের বাহিরে কষ্ট দেন না। যেমন, এই কবিতায় সাধ্যাতীত কষ্টের দোষারোপ করা হইয়াছে। আর তত্্বজ্ঞানীরা যে কষ্ট ও সন্তোষকে একত্রিত করিয়া থাকেন, উহার প্রকৃত রূপ এই যে, তাহারা বিবেক অনুযায়ী সস্তুষ্ট হইয়া থাকেন এবং স্বভাবত যন্ত্রণা ভোগ করেন। ইহাকেই মাওলানা রূমী (রঃ) নিজ মস্নবীতে ব্যক্ত করিতেছেন: ud lioalsls- rubra www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।