ً
َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ
ًَّ
ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ
َََِّٰ
ان كتاب اتلوحيد اذلي صنفه اشيخ أبو منصور قليل انغلاق وتطول، و ترتبه تعسري وو لا ذك لا كتفينا به অর্থাৎ শায়খ আবু মানসুর প্রণীত কিতাবুত তাওহীদ অনেকটা সহজবোধ্য এবং সংক্ষিপ্ত। তবে বিন্যাসের ক্ষেত্রে কিছু জটিলতা আছে। যদি তা না থাকতো তবে এ কিতাবই যথেষ্ট ছিলো। ইমাম বাযদাওয়ী'র মূল্যায়নের সারকথা হলো,আসলুসসুন্নাত ওয়াল জামাআতের আকীদার মৌলিক কিতাব হিসেবে ইমাম মাতুরিদী'র কিতাবুত তাওহীদই যথেষ্ট। যদিও বিন্যাসগত জটিলতার কারণে বুঝতে কিছুটা বেগ পেতে হবে। এক খণ্ডে সমাপ্ত এক হাজার দশ পৃষ্ঠার এ কিতাব বিভিন্ন সময়ে দুনিয়ার বিভিন্ন দেশ থেকে প্রকাশিত হয়েছে। ১৯৭০ সালে শায়খ ড. ফাতহুল্লাহ খালীফ'র তাহকীক সম্বলিত কিতাবুত তাওহীদ প্রকাশিত হয়। তুরস্কের দুই প্রখ্যাত গবেষক প্রফেসর ড. বকর তুবালাওগিলি ও ড. মুহাম্মাদ আরওয়িশি'র সম্পাদনা ও টীকা সম্বলিত কিতাবুত তাওহীদ ২০০৪ সালে বৈরুতের দার সাদির এবং ইস্তাম্বুলের মাককাবাতুল ইরশাদ থেকে একযোগে প্রকাশিত হয়েছে।
খ. كتاب املقالات আকাঈদ বিষয়ে লিখিত এই কিতাবের নাম হাজী খলীফা কাশফুযযুনূন (২:১৭৮২) এ উলেস্ন খ করেছেন। কিতাবখানা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি।
গ. كتاب بيان اوهام املعزتلة ইমাম মাতুরিদী এই কিতাবে মু'তাযিলা ফিরকার বিভিন্ন বাতিল আকীদা খণ্ডন করেছেন। তারীখু আদাবিল আরাবি (১:৪২) এবং হাদিয়াতুল আরিফিন (২:৩৬) এ এমনটিই উলেস্ন খ আছে। তবে কিতাবখানা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি। ঘ. كتاب رد تهذيب اجلدل لكعيب