সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ً

َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ

ًَّ

ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ

َََِّٰ

তৎকালীন সময়ে মাওয়ারাউন নাহর তথা মধ্য এশিয়ার বিস্তৃত অঞ্চলে কুরআন, হাদীস, ফিকহ, আকাঈদ, দর্শন, ইতিহাস, আরবি ভাষা ও সাহিত্য, ফার্সি ভাষা ও সাহিত্য প্রভৃতি বিষয়ে ইমাম আবু মানসুর মাতুরিদী ছিলেন সবচেয়ে খ্যাতিমান আলিম। ইমাম আবদুল কাদির কুরাশি রাহিমাহুল্লাহ আল জাওয়াহিরুল মুদিয়্যা কিতাবে ইমাম আবু মানসুর আল মাতুরিদী রাহিমাহুল্লাহর কয়েকজন উস্তাদের নাম উলেস্নখ করেছেন। যেমন- ইমাম মুহাম্মাদ ইবন মুকাতিল আররাযি (ওফাত:২৮৪ হিজরি), ইমাম নুসায়ির ইবন ইয়াহইয়া আল বালাখি (ওফাত: ২৬৮ হিজরি), ইমাম আবু বাকর আহমাদ ইবন ইসহাক আল জুযজানি, ইমাম আবু নাসর আহমাদ ইবন আইয়াদি (ওফাত : ৩০১ হিজরি), ইমাম আবু আওসাজা তাওবাহ ইবন কুতাইবা আল হুজাইমি রাহিমাহুমুল্লাহ। ইমাম মাতুরিদী প্রায় ৮৫ বছর জীবন কালের অধিকাংশ সময় শিক্ষাগ্রহণ, শিক্ষাদান এবং লেখালেখিতে ব্যয় করেছেন। তাঁর ছাত্রদের মধ্যে কয়েকজন এমন ব্যক্তি ছিলেন, দুনিয়ার দেশে দেশে যাদের ইলমের খ্যাতি ছড়িয়ে পড়েছিলো। যেমন- হাকিম সমরকন্দী নামে মশহুর ইমাম আবুল কাসিম ইসহাক ইবন মুহাম্মাদ (ওফাত : ৩৪২ হিজরি), ইমাম আবু মুহাম্মাদ আবদুল কারীম ইবন মূসা ইবন ঈসা আল বাযদাওয়ী(ওফাত: ৩৯০ হিজরি)। তিনি হলেন উসূলে বাযদাওয়ী প্রণেতা ইমাম ফখরুল ইসলাম আলী ইবন মুহাম্মাদ আল বাযদাওয়ী'র দাদা। ইমাম মাতুরিদী তাঁর সময়ে ইমাম আযম আবু হানীফা রাহিমাহুল্লাহ'র ইলমের সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী ছিলেন। ইমাম আযমের সাথে তাঁর অনেকগুলো অবিচ্ছেদ্ধ সনদ পরম্পরা রয়েছে। উদাহরণ স্বরূপ একটি মাত্র সনদ উলেস্নখ করা হলো। ইমাম মাতুরিদী'র তিনজন উস্তাদ ইমাম নুসায়ির ইবন ইয়াহইয়া, ইমাম আবু বাকর আহমাদ ইবন ইসহাক ও ইমাম আবু নাসর আহমাদ ইবন আইয়াদি। এই তিনজনের উস্তাদ ইমাম আবু সুলাইমান ইবন মূসা আল

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।