সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ً

َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ

ًَّ

ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ

َََِّٰ

ইমাম মাতুরিদী রাহিমাহুল্লাহ ও তাঁর গ্রন্থাবলী

সূচনা : মাযহাবের অনুসারী মুসলমানগণ ফিকহের ক্ষেত্রে অনুসরণ করেন ইমাম আবু হানীফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমাদ ইবন হাম্বাল রাহিমাহুমুল্লাহ'র। তেমনি আহলুসসুন্নাত ওয়াল জামাত'র অনুসারীগণ আকাঈদ'র ক্ষেত্রে ইমাম মাতুরিদী এবং ইমাম আশআরির রাহিমাহুমাল্লা'র অনুসারী। হানাফী মাযহাবের অনুসারী সুন্নী মুসলমানগণ শতভাগই আকাঈদ'র ক্ষেত্রে ইমাম মাতুরিদী'র অনুসরণ করেন। কিন্তু লক্ষনীয় বিষয় হলো,ইমাম মাতুরিদীর জীবন ও কর্ম সম্পর্কে আমাদের দেশে বর্তমান সময়ে তেমন আলোচনা হয় না বললেই চলে। তাই সাধারণ মানুষ নিজেদের এক মহান ইমাম সম্পর্কে অন্ধকারেই থেকে যান। চলমান নিবন্ধে সংক্ষিপ্ত পরিসরে ইমাম মাতুরিদীর জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করা হলো। সংক্ষিপ্ত পরিচিতি মধ্য এশিয়ার স্বাধীন দেশ উজবেকিস্তানের অন্তর্গত ইসলামি জ্ঞান বিজ্ঞানের চারণ ভূমি সমরকন্দ'র মাতুরিদ মহল্লায় জন্মগ্রহণ করেন ইমাম মাতুরিদী। তাঁর পূর্ণ নাম মুহাম্মাদ ইবন মুহাম্মাদ ইবন মাহমুদ আবু মানসুর আল মাতুরিদী। তাঁর জন্ম সন সম্পর্কে সুনির্দিষ্ট এবং স্পষ্ট কোন বর্ণনা ইতিহাসে পাওয়া যায় না। তবে জীবনীকারগণ বিভিন্ন তথ্য উপাত্ত ঘাটাঘাটি করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আব্বাসী খলীফা মুতাওয়াক্কিল'র খিলাফতকাল ২৩২-২৪৭ হিজরির মধ্যবর্তী কোন এক সময় ইমাম মাতুরিদী জন্মগ্রহণ করেছেন। আবার ২৪৮ হিজরিতে ইমাম মতুরিদী জন্মগ্রহণ করেছেন বলে কোন কোন সূত্রে একটি বর্ণনা পাওয়া যায়। তিনি ছিলেন বিখ্যাত সাহাবি আবু আইউব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বংশধর। যুগের মুজাদ্দিদ ইমাম মাতুরিদী অনেক লকব বা উপাধিতে ভুসিত ছিলেন। তন্মধ্যে আ'লামুল হুদা,মুসাহহিহু আকাঈদিল মুসলিমীন, ইমামুল মুতাকালিস্নমীন, ইমামু আহলুসসুন্নাহ ইত্যাদি।

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।