ً
َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ
ًَّ
ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْসতর্কতা প্রিয় মাতৃভাষায় যারা ইসলাম চর্চা করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। (সা.), (দ) ইত্যাদি সংকেত দিয়ে দুরূদ হয় না। আমরা দীর্ঘ লেখায় সবই লিখতে পারি কেবল সা. রা. রাহ. এসব সাংকেতিক। কিন্তু কেনো? কখনো নিজেকে প্রশ্ন করেছি? আগে পরে সব ঠিক থাকে কেবল এই শব্দ বা বাক্যগুলোতে এলে কালি ফুরিয়ে যায় নাকি হাত ব্যথা করে? মৃত্যু সংবাদে দেখা যায় দীর্ঘ সংবাদের খুঁটিনাটি সব ঠিক আছে। কেবল ইন্না..... রাজিউন। কিন্তু কেনো? যারা লেখার এই প্রথা শুরু করেছিলো তারা কিন্তু ভেবে চিন্তে তাচ্ছিল্য ফুটিয়ে তুলতে সুচতুরভাবেই তা করেছিলো। আমরা অবচেতন মনে সে তাচ্ছিল্যকে বয়ে বেড়াচ্ছি। ছড়িয়ে দিচ্ছি। তাই আসুন শুরু করি-যখন প্রিয় নবীর মুবারক নাম কিংবা লকব লিখি তখনই সাল্লাল্ল াহু আলাইহি ওয়া সাল্ল াম পূর্ণ লিখি। পূর্ণাঙ্গ দুরুদ শরীফ লেখার ফযিলত সম্পর্কে হাদীসে উলেস্নখ আছে, عن ايب هررة رَىضَِ االله عنه عن انلىب صىل االله عليه وسلم قال : من صىل ىلعَّ يف كتاب م تزل امللاءكة ستغفر هل ما دام يف ذٰك اكتاب ভাবানুবাদ : আবু হুরাইরা রাদিয়াল্ল াহু আনহু নবী কারীম সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ লিখে রাখবে যতদিন সে লেখা অক্ষত থাকবে ততদিন ফিরিশতাগণ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। (আল মু'জামুল আওসাত ২:২৩২, মাজমাউয যাওয়াঈদ ১:১৩৬, আততারগীব ওয়াত তারহীব ১:৬২, মীযানুল ই'তিদাল ২:৩২, লিসানুল মীযান ২:২৬, তাদরীবুর রাওয়ী ২:৭৪, আদাবুল ইমলা ১:৬৪।) অনুরূপ সাহবীর নামের সাথে রাদিয়াল্ল াহু আনহু, আইম্মা- সালিহীনের নামের সাথে রাহমাতুল্ল াহি আলাইহি কিংবা রাহিমাহুল্লাহ পূর্ণ করে লিখি। সতর্কতার সাথে চেষ্টা চালিয়ে গেলে অভ্যাসে পরিণত হয়ে যাবে। চলুন আজই শুরু করি। ২২ এপ্রিল ২০১৮ লন্ডন