সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ً

َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ

ًَّ

দূরে থেকো দূরে রেখো

প্রযুক্তির চরম উৎকর্ষের যুগ চলছে এখন। দূরকে কাছে এনে দিচ্ছে, অজানাকে জানার সুযোগ করে দিচ্ছে আধুনিক প্রযুক্তি। ফলে সমাজে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে ব্যাপকভাবে। মানুষ আলোর সন্ধান লাভ করছে যেমন, ঠিক তেমনি অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবার পথ উন্মুক্ত হচ্ছে দিনকে দিন। অপরাপর বিষয়ের মতো ভার্চুয়াল জগতে ব্যাপকহারে ইসলাম চর্চা নিঃসন্দেহে ইতিবাচক। অশান্ত এ পৃথিবীতে সার্বিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। জীবনের সর্বক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনই ইসলামের মৌলিক শিক্ষা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, প্রযুক্তি নির্ভর প্রচারণায় ইসলামের মৌলিক সে শিক্ষা ব্যাপকভাবে উপক্ষিত হচ্ছে। বিভিন্ন প্রান্তিক মতবাদ কিংবা অভিমত ইসলামের নামে চালিয়ে দেয়া হচ্ছে ব্যাপকভাবে। শতাব্দির পর শতাব্দি ধরে চলে আসা বিভিন্ন মিমাংসিত বিষয়ে মানুষকে সন্দেহের ঘুর্ণাবর্তে ফেলে প্রান্তিকতার দিকে ঠেলে দেয়া হচ্ছে। ফলে মুসলমানের ঐক্য বিনষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম। অভিনব যুক্তি আর চমকপ্রদ উপস্থানায় আকৃষ্ট হয়ে দেশে দেশে মুসলিম যুবসমাজ বিভ্রান্তির শিকার হচ্ছে। এই সার্বিক বিপর্যয়ের মুখে করণীয় সম্পর্কে ভাবছিলাম গভীরভাবে। এরই মাঝে সামনে এলো একটি হাদীস। চমকে দিলো ভাবনাকে। সেই মুবারক হাদীসখানার সূত্র ধরে এ লেখার অবতারণা। হাদীসখানা ইমাম হাকীম রাহিমাহুল্ল াহ'র আল মুসতাদরাকসহ অন্যান্য কিতাবে আছে। কিন্তু এখানেও আছে বিপদ। প্রান্তিকতার বিষাক্ত ছোবল এমন পর্যায়ে পেঁৗছেছে যে, কোন হাদীস বুখারী-মুসলিমে না থাকলে সেটিকে হাদীস হিসেবে মেনে নিতে অনেকে প্রস্তুত নয়। আশা জাগানিয়া বিষয় হলো আলোচ্য হাদীসখানা ইমাম মুসলিম রাহিমাহুল্ল াহ (ওফাত: ২৬১ হিজরি) নিজ সহীহ মুসলিমে মুকাদ্দিমা বা ভূমিকা অংশে গ্রন্থিত করেছেন। এবার হাদীসখানা দেখে নিই।

ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ

َََِّٰ

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।