ً
َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ
ًَّ
ছিলেন মুজতাহিদ ইমাম। মীলাদুন্নবী বিষয়ে তাঁর রচিত কিতাবের নাম- আল মাওরিদুর রাবী ফী মাওলিদিন নাবাওয়ী। ১১. ইমাম বরযিনজি রাহমাতুল্ল াহি আলাইহি (ইন্তিকাল: ১১৭৭ হিজরি) তাঁর পুরো নাম- সায়্যিদ জাফর বিন হাসান বিন আবদুল করীম বরযিনজি। তাঁর জন্ম সন সম্পর্কিত সঠিক তথ্য আমাদের জানা নেই। ইন্তিকালের সন নিয়েও কিছু মতানৈক্য আছে। তবে অধিকাংশের মতে ১১৭৭ হিজরি। তিনি ছিলেন একজন বিখ্যাত ও নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মদীনা শরীফের মুফতিয়ে আযম। তিনি দীর্ঘ দিন মসজিদদে নববীর ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মীলাদুন্নবী বিষয়ে তাঁর রচিত কিতাবের নাম- ইকদুল জাওহার ফী মাওলিদিন নাবিয়্যিল আযহার। এ কিতাবখানা আরব ও আজমের সর্বত্র ব্যাপক খ্যাতি অর্জন করে। আমাদের দেশে বরযিনজী শরীফ নামে পরিচিত তাঁর এ কিতাবখানা ব্যাপকভাবে পঠিত। এ কিতাবের মকবুলিয়তের সবচেয়ে বড় প্রমাণ- দুনিয়ার নানা দেশের লক্ষ লক্ষ আশিকে রাসূল মুসলমান মুখস্ত করে নিয়েছে এ কিতাব। হিজরি ৫১০ থেকে প্রায় ১২শ সাল পর্যন্ত কয়েক শতাব্দীর কয়েকজন মহান ইমামের সংক্ষিপ্ত পরিচিতি ও মীলাদুন্নবী বিষয়ে তাঁদের রচিত কিতাবাদির নাম উলেস্ন খ শেষে আমরা শ্রদ্ধেয় পাঠকের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। যেমন- উলিস্ন খিত মুজতাহিদ ইমাম, হাফিযে হাদীসগণ কি পেটুক মোল্লা কিংবা মূর্খপীর এর পর্যায়ে পড়েন? তাঁরা কেউ কি সুন্নাত ও বিদ্আত এর পার্থক্য বুঝতেন না? নাকি তাঁরা জেনে শুনেই নাজায়িয আমলকে জায়িয বলে কিতাব লিখে গেলেন? আজকের দিনের যে কোন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলিমের চেয়ে ইসলামের হুকুম আহকামের জ্ঞান তাঁদের কি কম ছিল? তাঁরা কি দ্বীনের সংরক্ষক ছিলেন নাকি দ্বীন ধ্বংসকারী ছিলেন? তাঁরা কি ইসলামী সংস্কৃতি ও খ্রিষ্টীয় সংস্কৃতির
ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ
َََِّٰ