সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ً

َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ

ًَّ

সরকারি ও কওমী মাদরাসাগুলোতে তাঁর কিতাব এখনো পাঠ্যভুক্ত। এমনকি কওমী মাদরাসাগুলোতে জালালাইন নামে একটি ক্লাশের নামই আছে। ৯১০ হিজরি সালে তিনি ইন্তিকাল করেন। মীলাদুন্নবী বিষয়ে তাঁর রচিত কিতাবের নাম- হুসনুল মাকসিদ ফী আমালিল মাওলিদ। মাথিউরা সিনিয়র ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছালিক আহমদ এ রিসালা খানা বাংলায় তরজমা করেছেন। ২০১০ সালে এটা প্রকাশিত হয়েছে। ৯. ইমাম ইবন হাজার মাক্কী রাহমাতুল্ল াহি আলাইহি (ইন্তিকাল: ৯৭৪ হিজরি) তাঁর পুরো নাম- আবুল আব্বাস আহমাদ বিন মুহাম্মাদ বিন আলী বিন হাজার আল হাইতামী আল মাক্কী। শাফিঈ মাযহাবের উজ্জল নক্ষত্র এ মহান ইমামের জন্ম সন সম্পর্কিত সঠিক তথ্য আমাদের জানা নেই; তবে ৯৭৪ হিজরি সালে তাঁর ইন্তিকাল হয়। তিনি ছিলেন ইমামুল হারামাইন। একজন খ্যাতিমান মুহাদ্দিস, ফকীহ, এমনকি মুজতাহিদ পর্যায়ভুক্ত ছিলেন। তাঁর বিভিন্ন বিষয়ে রচিত জগত খ্যাত কিতাবাদি রয়েছে। মীলাদুন্নবী বিষয়ে তাঁর রচিত কিতাবের নাম- তাহরীরুল কালাম ফিল কিয়াম ইনদা যিক্‌ রি মাওলিদি সায়্যিদিল আনাম। ১০. ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্ল াহি আলাইহি (ইন্তিকাল: ১০১৪ হিজরি) তাঁর পুরো নাম- নূরুদ্দীন আলী বিন সুলতান বিন মুহাম্মাদ আল হারাবী আল মাক্কী। তাঁর সঠিক জন্মসন আমাদের জানা নেই, তবে ১০১৪ হিজরি সালে ইন্তিকাল করেন। হানাফী মাযহাবের উজ্জল এ নক্ষত্র একাধারে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ফকীহ, মুফাসসির ও সূফী ছিলেন। বিভিন্ন বিষয়ে রচিত কিতাবের সংখ্যা ১২৫। তাঁর ইলমী গ্রহণযোগ্যতা ব্যাপারে নতুন করে আলোচনার অবকাশ নেই। তিনি

ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ

َََِّٰ

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।