সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ً

َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ

ًَّ

২. ইমাম ইবন দেহইয়া কালবী রাহমাতুল্ল াহি আলাইহি (৫৫৪-৬৩৩ হিজরি) ৫৫৪ হিজরিতে আন্দালুসে (বর্তমান স্পেন) জন্মগ্রহণ করেন ইবনে দেহইয়া। তাঁর পূর্ণ নাম- আমর বিন হাসান বিন আলী বিন মুহাম্মাদ আবুল খাত্তাব ইবনে দেহইয়া। তিনি ইলমের অন্বেষায় সিরিয়া, ইরাক, খুরাসান সফর করেন। শেষ পর্যন্ত মিশরে অবস্থান করে ইলমের খিদমতে আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন সে যুগের বরেণ্য মুহাদ্দিস ও ইতিহাসবেত্তা। হিজরি ৬৩৩ সালে তাঁর ইন্তিকাল হয়। মীলাদুন্নবী বিষয়ে তাঁর রচিত কিতাবের নাম- আততানভীর ফী মাওলিদিস্‌ সিরাজিল মুনীর। ৩. ইমাম ইবন আবদুল্ল াহ আল জাযারী রাহমাতুল্ল াহি আলাইহি (ইন্তিকাল: ৬৬০ হিজরি) পুরো নাম- আবুল খায়ের শামসুদ্দীন মুহাম্মাদ ইবনে আবদুল্ল াহ আল জাযারী শাফিঈ। তাঁর জন্ম সন সম্পর্কিত তথ্য আমাদের হাতে নেই, তবে হিজরি ৬৬০ সালে ইন্তিকাল করেন। তিনি ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস ও ইলমে কিরাতের ইমাম। মীলাদুন্নবী বিষয়ে তাঁর রচিত কিতাবের নাম- উফুত্‌ তা'রীফ বিল মাওলিদিশ শারীফ। ৪. ইমাম ইবন কাসীর রাহমাতুল্ল াহি আলাইহি (ইন্তিকাল: ৭৭৪ হিজরি) দুনিয়ার নানা ভাষায় অনুদিত ও বহুল পঠিত তাফসীরে ইবনে কাসীর এবং নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান্‌ নিহায়া'র রচয়িতা ইমাম ইবন কাসীর। তাঁর পুরো নাম আবুল ফিদা ইমাদুদ্দীন ইসমাঈল বিন আমর বিন কাসীর। ইমাম যাহাবী তাঁকে ইমাম, মুফতী, বহুজ্ঞানে সুপণ্ডিত এবং ইলমে হাদীসে ছিকাহ বা নির্ভরযোগ্য ইত্যাদি অভিধায় আখ্যায়িত করেছেন। ইমাম ইবন

ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ

َََِّٰ

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।