ً
َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ
ًَّ
মীলাদুন্নবী বিষয়ে লিখিত কিতাবাদি
এক শ্রেণির চটি পুস্তকের লেখক এবং কিছু সংখ্যক বক্তার বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারে যে, মীলাদুন্নবী মাহফিল একটি নাজাইয কাজ। বলা হয়ে থাকে এক শ্রেণির পেটুক মোল্লা ও মুর্খ পীর মীলাদুন্নবী মাহফিল করে থাকে; কোন নির্ভরযোগ্য কিতাবে মীলাদুন্নবীর বৈধতার কথা পাওয়া যায় না। যেহেতু সাধারণ মুসলমান কিতাবাদি সম্পর্কে সঙ্গত কারণেই ওয়াকিফ নয়, তাই তারা (কোন কোন ক্ষেত্রে) ধরে নেয় মীলাদুন্নবী মাহফিলের বৈধতা বিষয়ক কোন কিতাব হয়তো নেই। এ বিষয়ে নিকট ও দূর অতীত এবং বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন ভাষায় রচিত কিতাবাদির রচয়িতাগণের সংক্ষিপ্ত পরিচিতি ও কিতাবের নাম নিয়ে (আল্ল াহ চাহেতো) একটি গবেষণামূলক গ্রন্থ প্রনয়ণের চেষ্টায় আছি; চলমান নিবন্ধ এরই অংশবিশেষ। মীলাদুন্নবী মাহফিলের বৈধতা, গুরুত্ব ও বরকত বিষয়ে যুগে যুগে ইমাম, মুজতাহিদ, ফকীহ ও হাফিযে হাদীসগণ প্রচুর পরিমাণ মূল্যবান কিতাবাদি রচনা করেছেন। এগুলোর কোনটি পদ্যে, কোনটি গদ্যে, কোনটি সংক্ষিপ্ত আবার কোনটি বৃহৎ। এসব কিতাব স্থান-কালের সীমানা ছাড়িয়ে দুনিয়ার দিকে দিকে ব্যাপক ভাবে প্রচারিত। নিম্নে কয়েকজন ইমামের সংক্ষিপ্ত পরিচয় এবং মীলাদুন্নবী বিষয়ে তাঁদের রচিত কিতাবের নাম সন্নিবেশ করা হলো। ১. ইমাম ইবনুল জাওযী রাহমাতুল্ল াহি আলাইহি (৫১০-৫৯৭ হিজরি) তাঁর পুরো নাম আবদুর রাহমান বিন আলী বিন মাহমুদ বিন আবদুল্ল াহ বিন হাম্মাদী হাম্বলী। লকব ছিল জামালুদ্দীন। হিজরি ৫১০ সালে বাগদাদে তাঁর জন্ম হয়, ৫৯৭ সালে সেখানেই ইন্তিকাল করেন। তিনি ছিলেন হাফিযে হাদীস। ইলমে হাদীসে তাঁর পাণ্ডিত্য সম্পর্কে ধারণা লাভের জন্য এতটুকুই যথেষ্ট যে, পরবর্তীকালে ইলমে হাদীসের ইমামগণ তাঁকে শিরোতাজ হিসেবে বরণ করে নিয়েছেন। তাঁর রচিত কিতাবের সংখ্যা ১৫৯; অধিকাংশ হাদীস ও ইতিহাস বিষয়ক। মীলাদুন্নবী বিষয়ে তাঁর রচিত কিতাবের নাম- আল্ মাওলুদুল আরূছ।
ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ
َََِّٰ