ً
َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ
কদমবুছি নিয়ে কিছু কথা
পা-হাত, বুক-পিঠ কোন জায়গায় ছুঁয়ার সাথে সালামের কোন সম্পর্ক নেই। বুখারী-মুসলিমের যে হাদীস মিশকাতের কিতাবুল আদাবে হযরত আবু হুরাইরা রাদিয়াল্ল াহু আনহু থেকে বর্ণিত, (خلق االله آدم ىلع صورته) যেখানে আদম আলাইহিস সালাম এবং কিয়ামত পর্যন্ত μমাগত তাঁর সন্তানদের সালামের পদ্ধতি শিক্ষা দেয়া হয়েছে। সেই হাদীস কিংবা অন্য কোন হাদীসে সালামের সাথে হাত-পা বা অন্য কোন অঙ্গ ধরাধরির উলেস্ন খ নেই। কদমবুছি বা পা ছুঁয়ে বরকত হাসিল করা সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র একটি আমল। এটির সাথে সালামের কোন সম্পর্ক নেই। কোন আলিম কিংবা আলিম নামধারী ব্যক্তি যখন কদমবুছিকে পা ছুঁয়ে সালাম বলেন, নিজের অজান্তেই তিনি দু'টি বিষয় সামনে নিয়ে আসেন। প্রথমত: এর দ্বারা নিজের অজ্ঞতা ও চরম মুর্খতার পরিচয় দেন। দ্বিতীয়ত: একটি মুস্তাহাব কাজকে বিদআত, নাজায়িয বলার সুযোগ করে দেন। মনে রাখবেন, আপনি যখনই মুস্তাহাব কাজ কদমবুছির নাম পা ধরে বা পা ছুঁয়ে সালাম বলবেন তখন কিয়ামত অবদি চেষ্টা করেও এটি জায়িয বলার কোন দলিল দেখাতে পারবেন না। হঁ্যা, নরেন্দ্র মোদীর পা ছুঁয়া ছবি পোস্ট করে খিস্তি খেউড় করতে পারবেন, অন্যকে হেয় প্রতিপন্ন করতে পারবেন। কিন্তু এর দ্বারা কদমবুছির দলিল প্রতিষ্ঠিত হবে না। কদমবুছিকে আমরা সাধারণ সামাজিক রেওয়াজে পরিণত করে এই বিশেষ আমলটির বৈশিষ্টকে ধুলিস্যাত করে দিয়েছি। মনে রাখা দরকার যে, এটি যদি সালামের পর্যায়ের সুন্নাত হতো তবে সাহাবায়ে কিরাম সকাল সন্ধ্যা প্রতিনিয়ত রাসুলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল ামকে কদমবুছি করতেন। হাদীসের কিতাবাদিতে সেভাবেই এর বর্ণনা পাওয়া যেতো। আদাবুল মুফরাদ, আবু দাউদ, রিয়াদুস সালিহীন, মিশকাতুল মাসাবিহ প্রভৃতি হাদীসের কিতাবে কোন কোন সাহাবি নবীজির কদমবুছি করেছেন মর্মে যে হাদীসসমূহ পাওয়া যায়, গভীরভাবে দেখুন পরিষ্কার
ًَّ
ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ
َََِّٰ