ً
َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ
কাফেলার সাহায্যার্থে আবু জাহল, উতবা ও উমাইয়্যার যৌথ নেতৃত্বে এক হাজার সৈন্য নিয়ে রওয়ানা করে মক্কাবাসি। এদিকে আবু সুফিয়ান পথ পরিবর্তন করে নিরাপদে মক্কার দিকে চলতে থাকে। বাণিজ্য কাফেলা নিরাপদে আছে জানার পরও আবু জাহল এই বলে উসকানী দেয়, বেরিয়ে যখন এসেছি ওদের শায়েস্তা করে যাই ; যাতে আর কোন দিন আমাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস না করে। মদীনা থেকে ৮০ মাইল দক্ষিণে বদর নামক কূপের পার্শ্ববর্তী উপত্যকায় পৌঁছে যোদ্ধা সাহাবিগণকে নিয়ে থামলেন রাসূলুল্লাহ সাল্ল াল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম। বৃহস্পতিবার বিকেল বেলা মাঠ রেকি করলেন। উঁচু মত স্থানে স্থাপিত আরীশ বা ছাউনীতে অবস্থান করে রাতভর আল্ল াহর দরবারে সাহায্য চেয়ে রুণাজারি করলেন। ১৭ রামাদান শুμবার মুসলমানগণ ঈমানী বলে বলিয়ান হয়ে মুখোমুখি হলেন সংখ্যায় তিনগুণ বেশি মক্কার মুশরিক সেনা বাহিনীর। রক্তক্ষয়ী যুদ্ধে শোচনীয় পরাজয়ের মাধ্যমে মক্কাবাসির দর্প চূর্ণ হলো। কুরআনুল কারীমে আল্ল াহপাক যথার্থই এদিনের নাম দিলেন ইয়াওমুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারি দিন। একনজরে বদর যুদ্ধ তারিখ: ১৭ রামাদান ২ হিজরি, ১৩ মার্চ ৬৩৪ ঈসায়ি, শুμবার। স্থান: মদীনা তায়্যিবা থেকে দিকে ৮০ মাইল বা ১৩০ কিলোমিটার দক্ষিণে বদর নামক কূপের পার্শ্ববর্তী উপত্যকা। মুসলিম নেতৃত্ব: মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সামরিক শক্তি: সৈন্য ৩১৩ জন। ৭০টি উট ও ২টি ঘোড়া। শহীদ ১৪ জন। ৬ জন মুহাজির ও ৮ জন আনসার। কাফির নেতৃত্ব: আবু জাহল, উতবাহ বিন রাবিআহ ও উমাইয়্যা বিন খালফ (তিন জনই সেদিন নিহত হয়)। সামরিক শক্তি: সৈন্য ১০০০ জন। ১০০টি উট ও ২০০টি ঘোড়া। নিহত ৭০ জন, বন্দী ৭০ জন। বন্দীদের মধ্য ১৬ জন পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন।
ًَّ
ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ
َََِّٰ