ً
পেঁৗছান। অথচ একই কিতাবের একই খণ্ডের ৩৪ পৃষ্ঠায় বলছেন ৪৯ হিজরিতে ইয়াযিদ রোমান সাম্রাজ্যের কন্সট্যান্টিনোপলে প্রথম আμমণ করেছে। আপনারাই বলুন, ৪৩ হিজরির আμমণ প্রথম হবে নাকি ৪৯ হিজরির আμমণ প্রথম? প্রশ্ন হলো ইমাম ইবনু কাছীর'র এ অসংলগ্ন বর্ণনার কারণ কী? উত্তরে বলা যায়, হয়তোবা তিনি অসতর্কতার কারণে এমন বর্ণনা করেছেন। কারণ বয়সের দিক বিবেচনায় তাঁর বহু আগের ইতিহাসবিদ, হাদীস বিশারদ ইমাম তাবারী (২২৪-৩১০ হিজরি), ইমাম ইবনুল জাওযী (৫১০-৬৯৭ হিজরি) এবং ইমাম ইবনুল আছীর (৫৫৫-৬৩০ হিজরি) নিজ নিজ কিতাবে বলেছেন, ৪৩ হিজরিতে বুসর ইবন আরতাহ কন্সট্যান্টিনোপল শহরে আμমণ করেন। ইবনু কাছীর নিজেও একই বর্ণনা দিয়েছেন। অন্যথায় ইমাম ইবনু কাছীর'র কিতাবে হয়তো তাহরীফ তথা ইচ্ছাকৃত রদবদল হয়েছে। যদিও আমাদের হাতে এখন পর্যন্ত এমন কোন প্রমাণ নেই যে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে তাহরীফ হয়েছে। কিন্তু সমসাময়িককালে বিভিন্ন কিতাবে ইচ্ছাকৃত রদবদল বা নিজেদের ইজম প্রমাণের জন্য মনগড়া কথা জুড়ে দেয়ার অসংখ্য প্রমাণ আমাদের হাতে আছে। তাই এমন সন্দেহ করাটা খুব একটা অমূলক হবে না যে, ইয়াযিদ ভক্ত কোন পক্ষ ইমাম ইবনু কাছীর'র কিতাবে এমন কথা জুড়ে দিয়েছে। পরিশেষে বলা যায়, রোম অধিপতি কায়সার'র শহর তথা কন্সট্যান্টিনোপলে মুসলিম বাহিনী প্রথম আμমণ করে ৪৩ হিজরিতে, সাহাবি বুসর ইবন আরতাহ রাদিয়াল্ল াহু আনহুর নেতৃত্বে। আর ইয়াযিদ'র নেতৃত্বে ৪৯ হিজরিতে সপ্তম কিংবা অষ্টম আμমণ হয়েছে। তাই রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম প্রদত্ত ক্ষমা প্রাপ্তির সুসংবাদ ইয়াযিদ'র জন্য নয়। বরং সাহাবি বুস্র ইবন আরতাহ রাদিয়াল্লাহু আনহু'র নেতৃত্বাধীন বাহিনীর জন্য।
২৩ ফেব্রুয়ারি ২০১৯ লন্ডন
َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ
ًَّ
ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ
َََِّٰ