সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ً

মুসলিম সেনারা সেখানে যে দুঃখ কষ্টে নিপতিত হয়েছে এর ভাগিদার হতে তাকে অবশ্যই সুফইয়ান'র বাহিনীর সাথে মিলিত হতে হবে। তিনি ইয়াযিদ'র নেতৃত্বে আরও একটি বাহিনী প্রেরণ করলেন। সে বাহিনীতে ছিলেন আবদুল্ল াহ ইবন আব্বাস, আবদুল্ল াহ ইবন উমার, আবদুল্ল াহ ইবন যুবায়ির, আবু আইউব আনসারী ও আবদুল আযীয ইবন যুরারাহ আল কালাবি রাদিয়াল্ল াহু আনহুম প্রমুখ। বাহিনী রোমান ভূখণ্ডে প্রবেশ করলো, এমনকি কন্সট্যান্টিনোপল (ইস্তাম্বুল) পর্যন্ত পেঁৗছে গেলো। সেখানে কয়েকদিন ধরে রোমান ও মুসলিম বাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হলো। [আল কামিল ফিত তারীখ, খণ্ড ৩ পৃষ্ঠা ৩১৪।] ইমাম ইবনুল আছীর'র দেয়া এই বিবরণ সামান্য শাব্দিক তারতম্য এবং কম বেশিসহ ইসলামের ইতিহাসের মৌলিক সব কিতাবেই আছে। এ থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট যে, ইয়াযিদ মুসলিম বাহিনীর বিপর্যয় সংবাদে আনন্দিত হয়েছিলো। সে স্বেচ্ছায় যুদ্ধে যায়নি। বরং মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহু শাস্তি স্বরূপ তাকে যুদ্ধে পাঠিয়েছিলেন। আর সেই যুদ্ধাভিযান রোমান সাম্রাজ্যে মুসলিম বাহিনী পরিচালিত প্রথম অভিযান ছিলো না। নির্ধারিতভাবে রোমান সাম্রাজ্যের রাজধানী কন্সন্ট্যানটিনোপল প্রথম আμমণের কথা বলা হলেও সেই বাহিনীতে ইয়াযিদ ছিলো না। কারণ ৪৩ হিজরিতে সাহাবি বুসর ইবন আরতাহ (ওফাত ৮৬ হিজরি) রাদিয়াল্ল াহু আনহুর নেতৃত্বে কন্সট্যান্টিনোপল প্রথম অভিযান পরিচালিত হয়। সুতরাং বুখারী শরীফে বর্ণিত হাদীসে উলিস্ন খিত ক্ষমা প্রাপ্ত সেই اول جش বা প্রথম বাহিনী হলো বুসর ইবন আরতাহ রাদিয়াল্ল াহু আনহু'র নেতৃত্বাধীন বাহিনী। উলেস্ন খ্য যে, ইয়াযিদ বন্দনায় মত্ত কথিত শায়খগণ ইমাম ইবনু কাছীর রাহিমাহুল্ল াহ'র একটি বর্ণনাকে পুঁজি করে ইয়াযিদ বন্দনার রসদ খুঁজে পান। ৪৯ হিজরিতে কন্সট্যান্টিনোপল অভিযানের বিবরণ দিতে গিয়ে সুফইয়ান ইবন আউফ রাদিয়াল্ল াহু আনহুর নেতৃত্বে প্রেরিত বাহিনীর সাহায্যার্থে পশ্চাদে প্রেরিত ইয়াযিদ'র নেতৃত্বাধীন বাহিনীর কথা উলেস্ন খ করে ইমাম ইবনু কাছীর বলেছেন-

َََََََََََََََََُُُُُُِِِِِِِِِّّّّْْٰ

ًَّ

ٌََََََََََََََََََََََََََََََََََََََُُُُُُُُُُُُُُُُُُِِِِِِِِِِِِِّّّّّّْْْْْْْْْْْْْْْ

َََِّٰ

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।