সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল সূচনা হয় ৪১ হিজরির রবিউল আউয়াল মাসের শেষ দিকে। তাঁর শাসনকালে ৪২ হিজরি থেকে শুরু করে ৬০ হিজরি পর্যন্ত প্রতি বছরই মুসলিম বাহিনী রোমান সাম্রাজ্যে অভিযান পরিচালনা করে। ইমাম তাবারী (২২৪-৩১০ হিজরি), ইমাম ইবনুল জাওযী (৫১০-৫৯৭ হিজরি), ইমাম ইবনুল আছীর (৫৫৫-৬৩০ হিজরি), ইমাম ইবনু কাছীর (৭০১-৭৭৪ হিজরি) ও ইমাম ইবনু খালদুন (৭৩২-৮০৮ হিজরি) প্রমুখের মতে মুসলিম সেনা বাহিনী ৪২ হিজরিতে প্রথম রোমান সাম্রাজ্য আμমণ করেন। (দ্রষ্টব্য: তারীখে তাবারী ৫ : ১৭২, আল মুনতাযাম ৫ : ১৯৩, আল কামিল ফিততারীখ ৩ : ২৮৩, আল বিদায়া ওয়াননিহায়া ৮ : ২৪, তারীখে ইবন খালদুন ৩ : ১১) এরপর থেকে প্রত্যেক বছরেই বিভিন্ন জনের নেতৃত্বে রোমান সাম্রাজ্যের বিভিন্ন শহরে ছোট বড় অভিযান অব্যাহত থাকে। ইমাম তাবারীসহ অন্যান্য ইতিহাসবিদ ইমামগণ উলেস্ন খ করেছেন- ৪৩ হিজরিতে সাহাবি বুসর ইবন আরতাহ রাদিয়াল্ল াহু আনহু'র নেতৃত্বে মুসলিম বাহিনী রোমান সাম্রাজ্যে অভিযান চালিয়ে কুস্তুনতুনিয়্যা বা কন্সট্যান্টিনোপল (ইস্তাম্বুল) পর্যন্ত পেঁৗছান। সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে। সুতরাং রোম অধিপতি কায়সার'র রাজধানী কন্সট্যান্টিনোপল প্রথম আμমণ হয়েছে ৪৩ হিজরিতে। উলেস্ন খ্য যে, ৪২ হিজরি থেকে শুরু করে ৪৮ হিজরি পর্যন্ত সময়কালে রোমান সাম্রাজ্যে পরিচালিত মুসলিম বাহিনীর কোন অভিযানে ইয়াযিদের অংশগ্রহণের কোন প্রমাণ ইতিহাসের প্রামান্য কোন সূত্রে উলেস্ন খ নেই। ৪৯ হিজরিতে রোমান সাম্রাজ্যে দুইবার অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে নেতৃত্বে ছিলেন মালিক ইবন হুবাইরা। দ্বিতীয় অভিযানে মূল নেতৃত্বে ছিলেন সুফইয়ান ইবন আউফ। প্রখ্যাত ইতিহাসবিদ ইমাম ইবনুল আছীর (৫৫৫-৬৩০ হিজরি) রাহিমাহুল্ল াহ বলেন- يف هذه اسنة وقيل سنة مخسني سري معاوة جشاً كثيفاً إىل بلاد اروم لغزاة،وجعل عليهم سفيان بن عوف وأر ابنه يزد بالغزاة

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।