হাদীসের অংশ বিশেষ। রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম ইরশাদ করেছেন- اول جش من اميت يغزون مدينة قيرص مغفور هلم
অর্থাৎ আমার উম্মতের প্রথম যে বাহিনী কায়সার এর শহর আμমণ করবে তারা ক্ষমা প্রাপ্ত। (সহীহ বুখারী, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার, বাব মা কীলা ফী কিতালির রুম। হাদীস নং ২৯২৪) উলেস্ন খ্য যে, হাদীসে যেই বাহিনীকে ক্ষমা প্রাপ্ত বলা হয়েছে তাঁদের দু'টি বিষয় থাকতে হবে। প্রথমত: তাঁরা হবে اول جش বা প্রথম বাহিনী। সুতরাং প্রথম অভিযানে অংশ গ্রহণকারি বাহিনীর জন্য এ সুসংবাদ। পরবর্তী অভিযানসমূহে অংশ গ্রহণকারি কারো জন্যে এ সুসংবাদ নয়। দ্বিতীয়ত: যারা مدينة قيرص বা কায়সার তথা রোম অধিপতির শহর আμমণ করবে। এখানে রোম অধিপতির রাজধানী বলা হয়নি। আরবি মদীনা শব্দের অর্থ রাজধানী নয়। কিন্তু বাংলাদেশে আহলে হাদীস নামধারীদের তাওহীদ পাবলিকেশন্স থেকে প্রকাশিত সহীহ বুখারী'র বাংলা অনুবাদে مدينة قيرص এর অনুবাদ করা হয়েছে কায়সারের রাজধানী। আসলে মদীনা শব্দের বাংলা রাজধানী করার সুক্ষ্ণ মতলব পরবর্তী আলোচনায় পরিষ্কার হবে। হাদীসে কায়সার তথা রোম অধিপতির রাজধানী কুস্তুনতুনিয়্যা বা কন্সট্যান্টিনোপল (বর্তমান ইস্তাম্বুল) এর কথা বলা হয়নি। বরং বলা হয়েছে রোম অধিপতির শহর। তা যে কোন শহরই হতে পারে। এবার আমরা ইতিহাস ঘেটে দেখবো মুসলমানদের বাহিনী কবে প্রথম রোমান সাম্রাজ্যে আμমণ করেছিলো। সেই সাথে দেখবো প্রথম সে বাহিনীতে নেতৃত্বে হোক কিংবা সাধারণ সৈনিক হিসেবে ইয়াযিদ কি ছিলো।