ইয়াযিদ সম্পর্কে হাদীসে কী আছে
বিগত ১৮ জানুয়ারি ইয়াযিদ কি নিন্দিত শিরোনামে একটি লেখা পোস্ট করেছিলাম। কারবালা এবং হাররা ট্র্যাজিডি সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোকপাত করে প্রমাণ করে ছিলাম, ইতিহাসের এক ঘৃন্য চরিত্র ইয়াযিদ, অবশ্যই সে নিন্দিত। কৌতুহলী কয়েকজন পাঠক জানিয়েছিলেন, হাদীসে নাকি ইয়াযিদের প্রশংসা আছে। চলমান লেখায় আমরা দেখবো হাদীসে আদৌ ইয়াযিদ সম্পর্কে কিছু আছে? নাকি বানোয়াট। আশা করি সাধারণ পাঠকের কাছে ইয়াযিদ বন্দনাকারিদের মুখোশ উন্মোচিত হবে। প্রথমেই একটি কথা পরিস্কার করা দরকার যে, হাদীসে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনভাবেই ইয়াযিদের প্রশংসা নেই। তবে ইয়াযিদ যে অভিশপ্ত সেটি পরোক্ষভাবে হাদীসে আছে। আমরা পূর্বের লেখায় মুসনাদে আহমাদ কিতাব থেকে হাদীস উদ্ধৃত করেছি, নবীজি জানিয়ে দিয়েছেন- যে ব্যক্তি মদীনাবাসীর মধ্যে ভীতি ছড়াবে তার উপর আল্ল াহপাক, ফিরিশতাকুল এবং সমগ্র মানবজাতির অভিশাপ। হাররা ঘটনার মাধ্যরেম ইয়াযিদ বাহিনী মদীনা নগরীতে গণহত্যা, লুটতরাজ ও ব্যাপক নারীধর্ষণ করে মদীনাবাসির মনে নজীর বিহীন ভীতি সঞ্চার করেছিলো। সুতরাং হাদীসের ভাষ্যমতে ইয়াযিদ ও তার বাহিনী অবশ্যই অভিশপ্ত। কথিত আহলে হাদীস এবং সালাফি শায়খদের বক্তব্য এবং লেখায় কন্সট্যান্টিনোপল প্রথম অভিযানে অংশ গ্রহণকারিদের প্রতি নবীজির দেয়া সুসংবাদ বিষয়ক একটি হাদীস উলেস্ন খ পাওয়া যায়। তারা প্রমাণ করতে চান যে, ইয়াযিদের নেতৃত্বে কন্সট্যান্টিনোপল বা ইস্তাম্বুল (আরবি কুসতুনতুনিয়্যা) প্রথম অভিযান পরিচালিত হয়েছে। তাই সে রাসুলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম কর্তৃক প্রদত্ত ক্ষমার সুসংবাদ প্রাপ্ত। এবার আমরা সেই হাদীসের ভাষ্য দেখি। মূলত: এটি সহীহ বুখারী কিতাবে উদ্ধৃত উম্মু হারাম রাদিয়াল্ল াহু আনহা বর্ণিত একটি দীর্ঘ