আব্দুল্লাহ যোবায়ের ইসলামি ধারার বাংলা অনুবাদ সাহিত্যে ইতোমধ্যে নিজের আসন পোক্ত করে নিয়েছেন। তাঁর অনুদিত আর রিসালাতুল কুশায়রিয়্যা, ফুতুহুল গাইব'র ব্যাখ্যাগ্রন্থ বোদ্ধা পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। প্রখর মেধাবী এ তরুণকে অনুবাদ কর্মে দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা দিয়ে এগিয়ে নিচ্ছেন তাঁরই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, বহুগ্রন্থ প্রণেতা অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। বাংলা ভাষাভাষী অগনন পাঠকের পক্ষ থেকে অনুবাদক এবং সম্পাদক মহোদয়ের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা জানাই। দেশের শ্রেষ্ঠতম প্রকাশনী ঐতিহ্য প্রকাশিত গ্রন্থখানির বহুল প্রচার কামনা করি।
১৮ জানুয়ারি ২০১৯ লন্ডন।
মূল কিতাব ও অনুদিত গ্রন্থের প্রচ্ছদ চিত্র
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।