মনোবল হারিয়ে সৈন্য বাহিনী রণেভঙ্গ দিয়ে ফিরে যায় দামেশকে। পাঠক! এবার একটি হাদীসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম ইরশাদ করেছেন- من أ خاف أهل املدينة أخافه االله وعليه لعنة االله وامللاءكة وانلاس امجعني )سند امحد 4:55 অর্থাৎ যে মদীনাবাসিকে ভীত সন্ত্রস্থ করবে আল্ল াহ তাকে ভীত করবেন, আর তার উপর আল্ল াহপাক, ফিরিশতাকূল এবং সমস্ত মানব জাতির অভিশাপ। (মুসনাদ আহমাদ ৪:৫৫) এবার উলিস্নখিত হাদীসের আলোকে নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করুন, ইয়াযিদ কি নিন্দাবাদ বা অভিশাপ পাওয়ার যোগ্য? ইয়াযিদ নিন্দাবাদ পাওয়ার উপযুক্ত মূলত: অভিশপ্ত ইয়াযিদকে নির্দোষ প্রমাণের চেষ্টা নতুন নয়। যুগে যুগে খারিজী চিন্তা চেতনা ও আকীদায় বিশ্বাসীরা সে চেষ্টা অব্যাহত রেখেছে। সে ধারা দেশে দেশে আজও বহমান। হিজরি ৫১০ সালে জন্মগ্রহণকারি সায়্যিদুনা আবু বাকর সিদ্দীক রাদিয়াল্ল াহু আনহুর অধ:স্তন পুরুষ ইমাম জামালুদ্দিন আবুল ফারাজ আবদুর রাহমান ইবনুল জাওযি রাহিমাহুল্ল াহ আরবি ভাষায় রচনা করেছিলেন ارد ىلع املتعصب العنيد املانع من ذم يزد নামক প্রামাণ্য কিতাব। ইয়াযিদকে নিন্দামন্দ করতে তখনকার সময় যারা বিভিন্ন যুক্তির আলোকে বারণ করতো ইমাম ইবনুল জাওযি সেই যুক্তিসমূহ খণ্ডন করে প্রমাণ করেছিলেন যে, ইয়াযিদ তার কৃত কর্মের জন্যে অবশ্যই নিন্দাবাদ এবং অভিশাপ পাওয়ার উপযুক্ত। ইমাম ইবনুল জাওযি ইন্তিকাল করেছেন ৫৯৭ হিজরিতে। তাঁর রেখে যাওয়া প্রামান্য এবং অনবদ্য এ কিতাবখানা ৮৪৩ বছর পর প্রথমবারের মত বাংলা অনুবাদ করেছেন আব্দুল্লাহ যোবায়ের। ইয়াযিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তিখণ্ডন নামক অনুবাদ কর্মটি সম্পাদনা করেছেন দেশের খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.