সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

হাকামকে গৃহবন্দী করে রাখলো। সংবাদ পেয়ে ইয়াযিদ মুসলিম ইবন উকবার নেতৃত্বে চার হাজার সৈন্য পাঠালো। ইবন উকবাকে এই নির্দেশ দিলো যেনো মদীনাবাসিকে চূড়ান্ত শায়েস্তা করার পর মক্কা অবরোধ করে এবং আবদুল্ল াহ ইবন যুবায়ির রাদিয়াল্ল াহু আনহুকে হত্যা করে। সময় মত মুসলিম মদীনা নগরীর অদূরে হাররা নামক স্থানে সৈন্য সমাবেশ করলো। ৬২ হিজরির ২৮ যিলহাজ্জ বুধবার প্রিয় নবীর প্রিয় শহর মদীনার উপর আμমণ করলো। আবদুল্ল াহ ইবন হানযালা রাদিয়াল্ল াহু আনহুমার নেতৃত্বে মদীনাবাসি প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। কিন্তু অল্প সময়ের ব্যবধানে তাঁদের প্রতিরোধ ব্যুহ ভেঙে গেলো। ইয়াযিদ বাহিনী নির্বিচারে নরহত্যা চালিয়ে ৮০ জন সাহাবিসহ কমপক্ষে দশ হাজার মানুষ হত্যা করলো। তিন দিন পর্যন্ত মদীনাকে হালাল ঘোষণা করা হলো। ফলে অবাধ লুটতরাজ এবং ব্যাপক নারী ধর্ষণের মত জঘন্য কাজ চালানো হলো। গণধর্ষণের ফল স্বরূপ পরবর্তীতে এক হাজার পিতৃ পরিচয়হীন শিশুর জন্ম হলো। এই তিন দিন মসজিদে নববীতে আযান ইকামাত পর্যন্ত বন্ধ করে দিয়ে সৈন্যদের ঘোড়ার আস্তাবল হিসেবে ব্যবহার করা হয়। পুরো মদীনা নগরী মৃত্যুপুরীর রূপ পরিগ্রহ করে। মদীনা তায়্যিবায় ম্যাসাকার সম্পন্ন করে মুসলিম ইবন উকবা হযরত আবদুল্ল াহ ইবন যুবায়ির রাদিয়াল্ল াহু আনহুকে হত্যার উদ্দেশ্যে মক্কা অভিমুখে সৈন্য রওয়ানা করে। পথিমধ্যে মুসলিম অসুস্থ হয়ে পড়ে এবং হুসাইন ইবন নুমায়িরকে সেনাধ্যক্ষ নিয়োগ করে। ইবন নুমায়ির'র নিয়োগ সম্পন্ন করেই মুসলিম মৃত্যুমুখে পতিত হয়। হুসাইন ইবন নুমায়ির'র নেতৃত্বে ইয়াযিদ বাহিনী মক্কা অবরোধ করে। দুই মাস ধরে সে অবরোধ দীর্ঘায়িত হয়। হযরত আবদুল্ল াহ ইবন যুবায়ির রাদিয়াল্ল াহু আনহু বীর বিμমে মোকাবেলা চালিয়ে যান। তাঁকে পরাস্ত করতে ইয়াযিদ বাহিনী মিনজানিকের সাহায্যে আগুনের গোলা নিক্ষেপ করে পবিত্র কা'বা ঘরের দেয়াল ধ্বসিয়ে দেয়। এমনকি নিক্ষিপ্ত অগ্নিগোলকের কারণে গিলাফে আগুন লেগে কা'বা গৃহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময়ই পাপাচারী ইয়াযিদের মৃত্যু সংবাদ মক্কায় পেঁৗছে।

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।