ইবনু হাজার হাইতামি (৯০৯-৯৭৩ হিজরি) রাহিমাহুল্ল াহ কারবালা ঘটনার পর ইয়াযিদের কাছে ইবন যিয়াদের মর্যাদা বৃদ্ধি প্রসঙ্গে বলেন- انه بالغ يف رفعه ابن زاد حىت ادخله ىلع ساءه অর্থাৎ ইবন যিয়াদের মর্যাদা তার কাছে এতটুকু বৃদ্ধি পেয়েছিলো যে, সে অনায়েসে তার অন্দর মহলেও প্রবেশ করতে পারতো। (আস সাওয়াইকুল মুহরিকা, পৃষ্ঠা ৫৪৩।) যারা আজ সহীহ হাদীসের অনুসরণের নামে সাধারণ মুসলমানের মাঝে বহুমূখি ফিতনা ছড়িয়ে দিচ্ছে, কারবালা হত্যাকাণ্ডের হুকুম দাতা ইয়াযিদকে নির্দোষ সাধু পুরুষ প্রমাণে ব্যর্থ চেষ্টা অব্যাহত রেখেছে, ইয়াযিদের সাথে সাথে তাদের উপরও আল্ল াহর লানত বর্ষিত হোক। কারবালা ঘটনা ছাড়াও তো ইয়াযিদ লানত বা অভিশাপের উপযুক্ত। হাররার ঘটনা বিস্তারিত আলোচনায় না গিয়ে চুম্বক অংশ সামনে নিয়ে আসলেই পরিষ্কার হয়ে যাবে ইয়াযিদ নিন্দাবাদ বা অভিশাপের উপযুক্ত কি না। ৬২ হিজরির ঘটনা। সাহাবি আবদুল্ল াহ ইবন হানযালা রাদিয়াল্ল াহু আনহুমা'র নেতৃত্বে মদীনা তায়্যিবাহ থেকে একটি প্রতিনিধি দল দামেশক যায়। ইয়াযিদ তাঁদের প্রতি খুবই সম্মান প্রদর্শন করলো। নানা উপহার দিয়ে মন জয় করতে চেষ্টা করলো। প্রতিনিধি দল ফিরে এলে গণ চাহিদার প্রেক্ষিতে দলনেতা হযরত আবদুল্ল াহ ইবন হানযালা রাদিয়াল্ল াহু আনহু মসজিদে নববীর মিম্বরের পাশে দাঁড়িয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিলেন। বললেন- ইয়াযিদ আমাকে অনেক সম্মান দেখিয়েছে, এমনকি এক হাজার দিনার উপঢৌকনও দিয়েছে। তবু বলবো, সে নর্তকী পরিবেষ্টিত হয়ে মদ পান করে, নামাযের প্রতি ভ্রুক্ষেপই করে না। হেন কোন অপকর্ম নেই যা সে করে না। এমতাবস্থায় আমরা তার বাইআত ছিন্ন করে যদি প্রতিবাদ মুখর না হই তবে আমি আশংকা করি আসমান থেকে আল্ল াহ আমাদের উপর গজবের পাথর বর্ষণ করবেন। ইয়াযিদের অপকর্মের এই বর্ণনা প্রত্যক্ষ দর্শী একজন সাহাবির মুখে শোনার পর তাৎক্ষণিক মদীনাবাসি প্রতিবাদে ফেঁটে পড়লো। তাঁরা মদীনায় ইয়াযিদ নিযুক্ত গভর্ণর মারওয়ান ইবন
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।