সুতরাং কারবালা ট্র্যাজেডির মাস্টার মাইণ্ড যে ইয়াযিদ তা বলার অপেক্ষা রাখে না। উলেস্ন খ্য যে, ইমাম হোসাইন রাদিয়াল্ল াহু আনহুর কর্তিত মস্তকের সাথে ইয়াযিদের পাশবিক ও ঘৃন্য আচরণের বর্ণনার সাথে সাথে ইসলামের ইতিহাসের বিভিন্ন কিতাবে ভিন্ন একটি বর্ণনা পাওয়া যায়। সে বর্ণনা মতে ইমাম হোসাইন রাদিয়াল্ল াহু আনহুর কর্তিত মস্তক দেখে ইয়াযিদ কেঁদে ফেলে এবং ইবন যিয়াদের প্রতি রাগান্বিত হয়। বর্তমানে যারা কারবালা ঘটনার জন্য ইয়াযিদ দায়ি নয় বলে তারা এই বর্ণনা উলেস্নখ করে বলতে চায় যে, যদি ইয়াযিদের নির্দেশে কারবালার ঘটনা সংঘটিত হতো তবে হোসাইন রাদিয়াল্ল াহু আনহুর কর্তিত মস্তক দেখে সে কাঁদতো না এবং ইবন যিয়াদের প্রতি রাগান্বিতও হতো না। মূলত: ইতিহাসের এই বর্ণনা দু'টি কারণে সঠিক নয়। প্রথমত: যেসব কিতাবে এই বর্ণনা আছে অধিকাংশ ইতিহাসবিদ ইমামগণ ইমাম হোসাইন রাদিয়াল াহু আনহুর কর্তিত মস্তকের সাথে ইয়াযিদের ঘৃন্য আচরণের বর্ণনা পেশ করার পর وقيل (কথিত আছে) শব্দ সহযোগে পরের বর্ণনাটি উলেস্ন খ করেছেন। আরবি ভাষার শব্দশৈলীর ব্যবহার বিধি সম্পর্কে যাদের নুন্যতম জ্ঞান আছে তারা জানেন, আরবি ভাষায় সাধারণত: খুব দুর্বল বা গ্রহণযোগ্য নয় এমন মত উলেস্ন খ করার ক্ষেত্রে َ ِيْل বা কথিত আছে শব্দটি ব্যবহার করা হয়। দ্বিতীয়ত: ইমাম হোসাইন রাদিয়াল্ল াহু আনহুকে হত্যা করার কারণে যদি ইয়াযিদ কুফায় নিযুক্ত গভর্ণর ইবন যিয়াদের উপর রাগান্বিত হয়ে থাকে বা কারবালা হত্যাকাণ্ডে তার সম্মতি না থাকে তবে সাধারণ বিবেকের দাবি মতে সে ইবন যিয়াদসহ অন্য যারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করতো। নুন্যতম তাদের পদচ্যুত করতো। কিন্তু ইতিহাসে এমন একটি বর্ণনাও পাওয়া যায় না যে, ইয়াযিদ কোন বিচার করেছিলো, অথবা বিচারের কোন উদ্যোগ নিয়েছিলো। বরং বিপরীতে এই বর্ণনা পাওয়া যায়, সফলভাবে কারবালা গণহত্যা সংঘটিত করার কারণে ইয়াযিদের কাছে ইবন যিয়াদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিলো। ইমাম
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।