সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ইয়াযিদ কি নিন্দিত

ইসলামের ইতিহাসে কুখ্যাত এক নাম ইয়াযিদ। এ জাতির দুর্ভাগ্য যে, যুগে যুগে এমন মানুষের জন্ম হয়েছে যারা ইয়াযিদকে নির্দোষ প্রমাণে ইতিহাসের অলি গলি চষে বেড়ায়। বর্তমান বাংলাদেশে আহলে হাদীস নামধারী কয়েকজন কথিত শায়খ ইয়াযিদের পক্ষে সাফাই দিতে গিয়ে মিথ্যা হাদীস রচনার মত ধৃষ্টতা দেখিয়েছেন ইতোমধ্যে। তারা এও বলতে চান যে, ইমাম হুসাইন রাদিয়াল্ল াহু আনহুর হৃদয় বিদারক শাহাদতের জন্যে ইয়াযিদ দায়ি নয়। ইয়াযিদ নাকি কারবালা হত্যাকাণ্ডের নির্দেশ দাতা নয়। এ বিষয়ে ইতিহাসের নানা তথ্য উপাত্ত নিয়ে নানা কথা বলার সুযোগ হয়তো আছে। তবে আমরা ইমাম জালালুদ্দিন সুয়ূতি রাহিমাহুল্ল াহর গবেষণা এবং ইলমি আমানতদারির প্রতি গভীর আস্থা পোষণ করি। কারবালার মর্মান্তিক ঘটনার পূর্বাপর আলোচনা করতে গিয়ে ইমাম সুয়ূতি বলেন-

وعث أهل العراق إىل احلسني ارسل واكتب يدعونه ايلهم، فخرج من كة متوجهاً إىل العراق يف عرش ذى احلجة ومعه طائفة من آل بته رجالاً وساء وصبياناً، فكتب يزد إىل وايله بالعراق ً عبيد االله بن زاد بقتاهل ، فوجه ايله جشاً أرعة آلاف ............. لعن االله قاتله وابن زاد معه وزد أيضا

)تارخ اخللفاء ، ص 341( অর্থাৎ ইরাকের জনগণ হযরত হুসাইন রাদিয়াল্ল াহু আনহুকে আমন্ত্রণ জানিয়ে বহু দূত ও পত্র প্রেরণ করে। ফলে যিলহাজ্জ মাসের দশ তারিখে তিনি মক্কা মুকাররামা থেকে ইরাক অভিমূখে রওয়ানা দেন। সাথে ছিলেন তাঁর পরিবারের নারী, পুরুষ এবং শিশুগণ। তখনই ইয়াযিদ ইরাকে নিযুক্ত তার গভর্ণর উবায়দুল্ল াহ ইবন যিয়াদের প্রতি হযরত হুসাইন রাদিয়াল্ল াহুকে হত্যার নির্দেশপত্র দিয়ে চার হাজার সেনা প্রেরণ

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।