বাহ্যত নিজেকে মুসলমান পরিচয় দেয়। রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র সময়ে এদের নাম ছিলো মুনাফিক। উপরের আলোচনায় একটি কথা পরিস্কার হলো, যে কোন স্তরের সাহাবির ত্রুটি অন্বেষণকারিকে ইমাম আবু যুরআ রাহিমাহুল্ল াহ মুনাফিক বলেই চিহ্নিত করেছেন। কুরআনুল কারীমের সূরা শুরার তেইশ নাম্বার আয়াতের একটি অংশের আলোকে আহলে বাইতের মুহাব্বাত ঈমানের অংশ বলে সাব্যস্ত। ঠিক তেমনি বহু সংখ্যক হাদীসের আলোকে সাহাবায়ে কিরামের মুহাব্বাত ঈমানের আলামত বা নিদর্শন বলে পরিগণিত। তাই আহলে বাইত'র মুহাব্বাতের নামে যারা যে কোন সাহাবির দোষ চর্চায় প্রবৃত্ত হয়-মূলতঃ আহলে বাইত'র প্রতি তাদের মুহাব্বাতের দাবি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।