তরজমা : হযরত আবু হুরাইরা ও হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্ল াহু আনহুমা থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্ল াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ল াম ইরশাদ করেছেন- তোমরা আমার সাহাবিদের গালমন্দ করোনা, তোমরা আমার সাহাবিদের গালমন্দ করো না। আমার যথাসর্বস্ব যার হাতে সেই সত্বার শপথ! তোমাদের কেউ যদি ওহুদ পাহাড় সমপরিমাণ সোনা আল্ল াহর রাহে খরচ করো তবু তাঁদের এক অথবা অর্ধেক মুদ এর সমান হবে না। (মুদ- তখনকার সময়ে মদীনা শরীফে প্রচলিত ওজনের বাটখারা বিশেষ।) উপরোক্ত হাদীস শরীফখানা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিযী, ইমাম ইবনু মাজাহ, ইমাম আহমাদ, ইমাম ইবনু আবি শাইবাহ রাহিমাহুমুল্ল াহ প্রমূখ নিজ নিজ কিতাবে সংকলন করেছেন। আরবি অংশে কিতাবসমূহের রেফারেন্স সবিস্তারে আছে। শরহে মুসলিমে এই হাদীসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহিমাহুল্ল াহ শরহু মুসলিমে বলেন-
وَاعْلَمْ أَنَّ سَبَّ اصَّحَابَة رَيضَِ االلهََّنْهُمْ حَرَام مِنْ فَوَاحِش اْمُحَرَّمَات، قَالَ الْقَايضِ: وَسَبُّ أَحَدهمْ مِنْ اْمَعَايصِ الْكَبَائِر জেনে রাখুন, সাহাবা রাদিয়াল্ল াহু আনহুমকে গালমন্দ করা নিকৃষ্টতম হারামের মধ্যে একটি। কাযী আয়ায বলেছেন, যেকোন সাহাবিকে গালমন্দ করা কবিরা গোনাহ। সাহাবায়ে কিরামকে গালমন্দ করা, তাদের সমালোচনা, দোষারোপের ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহ আলাইহি ওয়াসাল্ল াম বিভিন্নভাবে সতর্ক করেছেন। এ বিষয়ে বহু হাদীস উলেস্ন খ করা যায়। কলেবর চিন্তায় আমরা তা উলেস্ন খ করলাম না। সাহাবায়ে কিরাম সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাত'র আকীদা আলোচনায় ইমাম আবু জা'ফর আহমাদ ইবন মুহাম্মাদ তাহাবী (২৩৮-৩২১ হিজরি) রাহিমাহুল্ল াহ বলেন- لا نذكرهم الا خبري، وحبهم دين وايمان واحسان، وغضهم فر ونفاق وطغيان