কারো চিন্তাধারা, ইজতিহাদের সাথে দ্বিমত পোষণ করা এক কথা আর তাঁর চরিত্র হননে লিপ্ত হওয়া ভিন্ন কথা। উলেস্ন খ্য যে, মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহুর রাজনৈতিক কিছু ইজতিহাদের সাথে দ্বিমত পোষণের সুযোগ আছে। তাঁর কিছু সিদ্ধান্ত উম্মাহর জন্য সামগ্রিকভাবে কল্যাণকর প্রমাণিত হয়নি। কিন্তু এই অজুহাতে তাঁর চরিত্র হননের মত হীন কাজ আহলুসসুন্নাহ'র ইমামগণ অনুমোদন করেন না। মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহুর ইসলাম গ্রহণের সময়কাল সম্পর্কে ইতিহাসে দু'টি মত প্রসিদ্ধ আছে। প্রথম মত হলো অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন তিনি এবং তাঁর পিতা- মাতা ও ভাই একই সাথে ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় মত ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধিকালে তিনি মুসলমান হয়েছেন। মক্কা বিজয়ের পর হুনায়িন অভিযানকালে তিনি রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র নিবেদিত সৈনিক হিশেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাসূলুল্ল াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ল াম তাঁকে ওহি লেখক নিয়োগ করেন। ১২ হিজরিতে সায়্যিদুনা আবুবাকর রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকালে মিথ্যা নবুওয়াতের দাবিদার মুসাইলামাতুল কাযযাব বাহিনীর বিরুদ্ধে পরিচালিত ইয়ামামার যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহু বীরত্বের সাথে লড়াই করেন। ২১ হিজরিতে দ্বিতীয় খলীফা উমার রাদিয়াল্ল াহু আনহু প্রথমে তাঁকে জর্দান এবং পরে দামেস্কের গভর্নর নিযুক্ত করেন। ২৩ হিজরিতে তৃতীয় খলীফা উসমান যিননূরাইন রাদিয়াল্ল াহু আনহু তাঁকে পুরো শামের গভর্ণর নিয়োগ করেন। উলিস্ন খিত আলোচনার প্রেক্ষিতে কয়েকটি জিজ্ঞাসা। রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম কি মুমিন মুনাফিকের পার্থক্য বুঝতেন না? যারা মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহুকে মুনাফিক প্রমাণ করতে চায় পক্ষান্তরে তারা রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র কাজকে পরোক্ষভাবে প্রশ্ন বিদ্ধ করে। একজন মুনাফিককে কেমন করে তিনি ওহি লেখক নিয়োগ করলেন?
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।