সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

মুহাররাম ভাবনা মুখোশধারী রাফিযীদের প্রোপাগান্ডা

বাংলাদেশে দিনকে দিন রাফিযী ও খারিজী আকীদার প্রসার ঘটছে নীরবে নিভৃতে। যে দুই পক্ষ চেতনে অবচেতনে তা করছে তারা কেউই নিজেদের রাফিযী-খারিজী পরিচয় দিতে প্রস্তুত নয়। সমাজে এদের পরিচয় ভিন্ন। তাই সাধারণ মানুষ সহজেই বিভ্রান্তির শিকার হচ্ছে। যুগ চাহিদার প্রেক্ষিতে সচেতন উলামায়ে কিরামের বলিষ্ঠ তৎপরতা একান্ত কাম্য। সচেতনতা বৃদ্ধির আশায় জ্ঞানের সীমাবদ্ধতা নিয়েই কলম হাতে নেয়া। রাফিযী প্রোপাগান্ডা বিগত কয়েক বছর হলো বিষাদের মাস মুহাররাম এলে বাংলাদেশে সুন্নি নামধারী রাফিযী চিন্তা চেতনা ও আকীদা লালনকারি কিছু মানুষ সায়্যিদিনা মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহুকে বিভিন্নভাবে আμমণ করতে দেখা যায়। তাদের কেউ কেউ ইতিহাসের কিছু অসংলগ্ন তথ্য উপাত্তকে সামনে নিয়ে এসে স্বভাব সুলভ কদর্য ভাষায় প্রকাশ্যে আμমণ সানায় কাতিবে ওহী মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহুর উপর। বাংলার মুসলমান এদের অতীত বর্তমান মোটামুটি জানে এবং তাদের ফেরেববাজি সম্পর্কে সচেতন রয়েছে। কিন্তু সুন্নিয়তের মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা কিছু রাফিযী-শিয়া ইনিয়ে বিনিয়ে আহলে বাইত'র মুহাব্বাত প্রকাশের নাম করে মালউন ইয়াযীদ'র যাবতীয় অপকর্মের দায় চাপাতে চায় মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহুর উপর। এরা খুবই খতরনাক,কারণ মুখোশের অন্তরালে ঢেকে রাখা তাদের রাফিযী তথা শিয়া আকীদা সম্পর্কে সাধারণ সুন্নি মুসলমান ততটা সচেতন নয়। এই মুখোশধারীরা ইতিহাসের বিভিন্ন ফাঁক ফোকর তালাশ করে তাদের চিরায়ত স্বভাবের কুযুক্তির মাধ্যমে রাফিযীয়াতের খড়গ চালিয়ে পরোক্ষভাবে মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহুকে খিয়ানতকারি, চরিত্রহীন, লম্পট ইত্যাদি প্রমাণ করার ব্যর্থ প্রয়াস চালায়। কেউ কেউ আরো এক কাঠি এগিয়ে বলে, তিনি মুসলমানই ছিলেন না। তাঁর ইসলাম গ্রহণ ছিলো প্রহসন, আদতে মুনাফিক ছিলেন। আল ইয়াযু বিল্লাহ।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।