তারাবীহ নামাযে চার রাকাত পর পর এ তাসবীহ পড়া তারাবীহ নামাযে প্রতি تروحية বা চার রাকাত পর পর কিছু সময় বিশ্রামের কথা বিভিন্ন কিতাবে উলেস্ন খ আছে। বিশ্রামকালিন করণীয় সম্পর্কে চার মাযহাবের কিতাবাদিতে বর্ণনা রয়েছে। সেই বর্ণনার সারসংক্ষেপ হলো- এ সময় কী করবে,তা সম্পূর্ণ মুসলিস্ন র ইচ্ছাধিন। চাইলে চুপচাপ বসে থাকবে। চাইলে যে কোন তাসবীহ, তাকবীর ও তাহলীল করবে। চাইলে কুরআন শরীফ তিলাওয়াত করবে। চাইলে দুরূদ শরীফ পড়বে। এমনকি চাইলে একাকী দু'রাকাত নফল নামায পড়তে পারবে। ফতোওয়ায়ে শামী নামে খ্যাত হানাফী মাযহাবের কিতাব রাদ্দুল মুহতার আলাদদুররিল মুখতার এ ইমাম ইবনু আবিদীন শামী (১১৯৮-১২৫২ হিজরি) প্রতি চার রাকাত পর বিশ্রামের সময় করণীয় সম্পর্কে বলেন- قال القهستاين: فيقال ثلاث رات سبحان ذي امللك وامللكوت، سبحان ذي العزة والعظمة والقدرة واكرباء واجلربوت،سبحان امللك اليح اذلي لايموت، سبوح قدوس رب امللاءكة واروح )رداملحتار ىلع ادلر املختار، املجدل اثلاين، صحفة 479( কুহিস্তানি বলেছেন, (এ সময়) তিনবার বলবে-সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাযিল ইযযাতি ওয়াল আযমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জাবারূত, সুবহানাল মালিকিল হায়্যিল্লাযি লা ইয়ামুতু, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ... (রাদ্দুল মুহতার আলাদদুররিল মুখতার, ২য় খণ্ড পৃষ্ঠা ৪৭৯) সুতরাং বাংলাদেশসহ বিশ্বের যেখানেই হানাফী মাযহাবের অনুসারি মুসলমানের অধিবাস,তারা ইমাম ইবনু আবিদীন রাহিমাহুল্লাহ'র নির্দেশনা অনুযায়ী তারাবীহ নামাযে প্রতি চার রাকাত পর পর উলিস্ন খিত তাসবীহ পাঠ করেন। দ্বীনি শিক্ষায় সতর্কতা সাহাবি আবু হুরাইরা, আনাস বিন মালিক, যায়িদ বিন সাবিত, আবদুল্ল াহ
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।