সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

সময়ের জন্য কিছু ফিরিশতা রুকু অবস্থায় পড়ছেন, সুবহানাযিল ইযযাতি ওয়াল জাবারূতি। তৃতীয় আকাশে কিছু ফিরিশতা কিয়ামত অবদি সময়ের জন্য কিয়ামরত অবস্থায় পড়ছেন, সুবহানাল হায়্যিল্ল াযি লা ইয়ামুতু। (ইমাম সুয়ূতী- আদদুররুল মানছূর, প্রথম খণ্ড পৃষ্ঠা ১১৩-১১৪) ইমাম ইবনু কাছীর রাহিমাহুল্ল াহ হযরত আবু হুরাইরা রাদিয়াল্ল াহু আনহু থেকে বর্ণিত হাদীস উলেস্ন খ করেছেন। সে বর্ণনায় প্রথম তিন আকাশে ফিরিশতাগণের পঠিত তাসবীহ সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানলিল ইযযাতি ওয়াল জাবারূতি, সুবহানাল হায়্যিল াযি লা ইয়ামুতু; তিন আকাশে ফিরিশতাদের এ তিন তাসবীহ'র সাথে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আকাশে ফিরিশতাদের আরোও তাসবীহ উলেস্ন খ করেছেন। সুতরাং সাহাবি সাঈদ বিন জুবায়ির ও আবু হুরাইরা রাদিয়াল্ল াহু আনহুমা থেকে বর্ণিত হাদীসে ফিরিশতাগণের পঠিত তাসবীহ বলে যে তাসবীহ উলিস্ন খিত হয়েছে, সেটিকে মুখের উপর ম্যান মেইড, বিদআত, পড়লে জাহান্নামে যাবে ইত্যাকার ফতোওয়া দিয়ে মানুষের মনে সন্দেহের বীজ বপন করা কোন আলিমের কাজ হতে পারে না। পাঠক! এতক্ষণে আশা করি পরিস্কার হয়েছে যে, এই তাসবীহ ম্যান মেইড বা মানুষের বানানো নয়। হাদীসে এই তাহবীহ উলেস্ন খ আছে। বেহেশতি জেওর ও মকসুদুল মুমিনীন ছাড়া অন্য কিতাবে এ তাসবীহ নেই, এই দাবি রীতিমত হাস্যকর। অবশ্য কারো পড়া শোনা যদি বেহেশতি জেওর আর মকসুদুল মুমিনীন পর্যন্ত সিমীত থাকে তবে সে ভিন্ন কথা (অবশ্য বেহেশতি জেওর কিতাবে এ বিষয়টি নেই)। আর না হয় ইমাম ইবনু জারীর তাবারী (২২৪-৩১০ হিজরি) প্রণীত তাফসীরে তাবারী ১ম খণ্ড, ইমাম ইবনু কাছীর (৭০২-৭৭৪ হিজরি) প্রণীত তাফসীরে ইবনু কাছীর ১ম খণ্ড এবং ইমাম সুয়ূতী (৮৪৯-৯১১ হিজরি) প্রণীত আদদুররুল মানছূর ১ম খণ্ডসহ আরো অন্যান্য কিতাবে তাসবীহে মালাইকা বলে এই তাসবীহ উলেস্ন খ আছে। একজন শায়খ বা আলিমের উলিস্ন খিত কিতাবসমূহ অধিক থাকা উচিত।

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।