প্রসঙ্গ সুবহানাযিল মুলকি ম্যান মেইড একজন আলিমের দায়
সিদ্ধান্ত নিয়েছিলাম বিষয়টি নিয়ে লিখব না। কিন্তু পারলাম না। এই কয়দিনে বৃটেনের বিভিন্ন শহর থেকে পরিচিত, অপরিচিত বহু মানুষ একটি ভিডিও ক্লিপ পাঠিয়ে এ বিষয়ে বক্তব্য জানতে চাচ্ছেন। বাধ্য হয়ে লিখতে হলো। প্রথমেই একটি বিষয় খুলাসা করা দরকার, কোন ব্যক্তির সাথে ব্যক্তিগত বিরোধ থেকে লেখাটি উৎসারিত নয়। তাই পাঠক বিবেচনায় রাখবেন বক্তব্য, বক্তা নয়। বিষয়ের আদ্যোপান্ত একটি টিভি'র লাইভ প্রোগ্রামে আলোচনা করছেন পূর্ব লন্ডনের নামকরা এক মসজিদের দুই নম্বর (দ্বিতীয়) ইমাম। এক ভদ্র মহিলা টেলিফোনে জিজ্ঞেস করলেন, তারাবীহ নামাযে যে দুইটি দোয়া পড়া হয়, কোনটি কোন জায়গায় পড়তে হবে? হুজুর জানতে চাইলেন, আপনি কোন দুই দোয়ার কথা বলছেন? প্রশ্নকারি মহিলা বললেন, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি এবং আল্ল াহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এবার হুজুর বললেন, তারাবীহ নামাযে প্রতি চার রাকাত পর পর ব্যাক হোম (আমাদের দেশে) এবং এখানেও কেউ কেউ পড়ে সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি। এগুলো ম্যান মেইড, বেহেশতি জেওর ও মকসুদুল মুমিনীন জাতিয় কিছু বই ছাড়া কোন কিতাবে এগুলো নেই। এসব পড়বেন না। সওয়াবের আশায় এসব পড়লে জাহান্নামে যাবেন। এরপর বিদআত বিষয়ক বিখ্যাত হাদীসটি শুনিয়ে দিলেন। তারাবীহ নামাযের শেষে সাধারণত: যে দোয়াটি পড়া হয় আল্ল াহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার, বললেন- এটির অর্থ খুবই সুন্দর। এটি পড়তে পারেন। ভাইরাল হওয়া উলিস্ন খিত বক্তব্য সম্পর্কে আলোচনার সুবিধার্থে কয়েকটি পয়েন্ট আউট করছি।