সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

করে দিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপকহারে হত্যাজজ্ঞ এবং জেল জুলুম চালানো হয়। যেহেতু ইবন আবদুল ওয়াহহাব নজদি স্বয়ং বিশ রাকাত তারাবীহ'র পক্ষে অভিমত ব্যক্ত করে গেছেন (পূর্বে উলিস্নখিত হয়েছে), তাই তারা মসজিদে হারাম এবং মসজিদে নববীতে বিশ রাকাত তারাবীহ'র ধারাবাহিকতা বন্ধ করে দেননি। তবে ইবন আবদুল ওয়াহহাব নজদির পরবর্তী অনুসারিগণের মধ্যে শায়খ নাসিরুদ্দিন আলবানী (১৯১৪-১৯৯৯ ঈসায়ি) গং আট রাকাত তারাবীহ'র পক্ষে জোরালো মত পোষণ করেন। তাই দেখা যায় মক্কা শরীফের মসজিদে হারাম এবং মদীনা শরীফের মসজিদে নববী ছাড়া সৌদি আরবের বিভিন্ন শহরে অধিকাংশ মসজিদে আট রাকাত তারাবীহ পড়া হয়। ফলে আমাদের দেশের যে সকল শ্রমিক বা বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজন সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থান করেন তারা দেশে ফিরে কথিত আহলে হাদীসের সাথে সুর মিলিয়ে বলে বেড়ায় সৌদি আরবে তারাবীহ আট রাকাত। এতে সাধারণ মানুষ খুব সহজেই প্রতারিত হন। ২২ এপ্রিল ২০১৯ লন্ডন।

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।