তবে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে ১৫১৭ খ্রিস্টাব্দের পর বিশ রাকাত তারাবীহ তাঁরা চালু করেননি। বরং এর ৮৮২ বছর পূর্বে ৬৩৫ খ্রিস্টাব্দ মোতাবেক ১৪ হিজরিতে খলিফা সায়্যিদিনা উমার ইবন খাত্তাব রাদিয়াল্ল াহু আনহু নিয়মিত বিশ রাকাত তারাবীহ একই ইমামের পেছনে আদায়ের প্রচলন করেন। পরবর্তী দুই খলিফা সায়্যিদিনা উসমান ও সায়্যিদিনা আলী রাদিয়াল্ল াহ আনহুমা'র সময়কালে তা অব্যাহত থাকে। উমাইয়্যা খিলাফত, আব্বাসি খিলাফত, সেলজুক খিলাফত ও উসমানী খিলাফতকালেও এই ধারাবাহিকতা চালু থাকে। সে ধারা আজো অব্যাহত আছে। নজদের আলে সৌদ'র বংশধর আবদুল আযিয ইবন আবদুর রাহমান আলে সৌদ ১৯৩০ খ্রিস্টাব্দে আরব দখল করে রাজত্ব প্রতিষ্ঠা করেন। দেশের নামকরণ করেন সৌদি আরব। নজদের মুহাম্মাদ ইবন সৌদ ও মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাব নজদি বৃটিশ গোয়েন্দাদের উসকে দেয়া আরব জাতীয়তাবাদে প্রলুব্ধ হয়ে উসমানী খিলাফত বিরোধি আন্দোলন শুরুর প্রাক্কালে একটি গোপন চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। সম্মিলিত সেই আন্দোলনের পথ ধরে সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবার পরও সেই চুক্তি বলবৎ থাকে। চুক্তিবলে আলে শায়খ (বর্তমানেও সৌদি আরবে নামের সাথে আলে শায়েখ উপাধিযুক্ত সব আলিম ইবনে আবদুল ওয়াহহাব নজদীর বংশধর।) তথা ইবন আবদুল ওয়াহহাবের বংশধর এবং তাদের অনুসারিরা ধর্মীয় সংস্কারের নামে দেশ ব্যাপী ব্যাপক তাণ্ডব চালায়। তাদের পরিচালিত কথিত সংস্কার আন্দোলনের ফলে আরবের তখনকার মুসলমানদের জীবনাচারে বেদুঈন সংস্কৃতি থেকে আসা শরীয়ত বিরোধী বহু কাজ রহিত হয় ঠিকই, তবে সেই সাথে নিজেদের ব্যাখ্যা এবং ইজম বাস্তবায়নের নিমিত্তে শরীয়ত সমর্থিত বহু বিষয়কেও বল প্রয়োগ করে বন্ধ করে দেয়া হয়। তখনকার আরবে চার মাযহাবের অনুসারী সুন্নি মুসলমানদের উপর নানা অজুহাতে নির্যাতনের স্টীম রোলার চালানো হয়। রাজতন্ত্র এবং নিজেদের উগ্র প্রান্তিক মতবাদ ঠিকিয়ে রাখতে আহলে বাইতের বুযুর্গ এবং শীর্ষ স্থানীয় উলামাদের কণ্ঠ চিরতরে স্তব্ধ
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।