সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

নিজ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শায়খ আলী সাবুনী আরো বলেন- لقد عشت يف كة املكرمة عرشن سنة ، و لك رضان نصيل يف املسجد احلرام عرشن رعةً وراء الامام ثم نوتر مع الامام بثلاث، وبار العلماء من جند واحلجاز وأقطار العام الإسلايم يصلون كذك، وم ينكر احد ذٰك وم يعرتض عليه তরজমা : বিশ বছরকাল ধরে আমি মক্কা মুকাররামায় বাস করছি। প্রত্যেক রামাদানে মসজিদে হারামে আমরা ইমামের পেছনে বিশ রাকাত তারাবীহ এবং তিন রাকাত বিতর পড়ে আসছি। নজদ, হিজায এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় উলামা একইভাবে সেখানে তারাবীহ আদায় করছেন। কিন্তু কেউ তা অপছন্দ করেছেন কিংবা আপত্তি পেশ করেছেন বলে নজির নেই। [আল হাদয়্যুন নববী আসসাহীহ ফী সালাতিত তারাবীহ, পৃষ্ঠা ৭৬।] মক্কা ও মদীনা শরীফে বিশ রাকাত তারাবীহ আদায়ের প্রামাণ্য বিবরণ পেশ করার পর কোথাকার কোন মোল্ল া সোহেল মোশাররফ'র কমেন্ট মক্কা মদীনায় ১৮ রাকাত তারাবীহ হয়, নিতান্তই মূল্যহীন। তবে ভবিষ্যতে এই মোল্ল ার পথ ধরে কেউ মক্কা মদীনায় ১৮ রাকাত তারাবীহ'র দাবি নিয়ে যদি সামনে আসে সে সময় লেখাটি কাজে আসবে। উলেস্ন খ্য যে, কথিত আহলে হাদীস শায়খ আবদুর রাজ্জাক বিন ইউসুফ যে বললেন, হানাফী মাযহাবের অনুসারী উসমানী খলিফারা মক্কা মদীনার মসজিদ দু'টিতে বিশ রাকাত তারাবীহ'র বিদআত চালু করেছে, এটাও যে নেহায়েত গাঁজাখুরি বক্তব্য তাও প্রমাণিত। অর্ঘুজ তুর্কি বংশোদভূত এরতুগ্রুল গাজীর পুত্র প্রথম উসমানের হাত ধরে ১২৯৯ খ্রিস্টাব্দে উসমানী সালতানাতের বীজ অঙ্কুরিত হলেও ১৫১৭ খ্রিস্টাব্দ থেকে উসমানী সালতানাত পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা লাভ করে। হিজায তথা মক্কা মদীনাসহ আরব অঞ্চল ১৫১৭ খ্রিস্টাব্দের কিছু পরে উসমানী সালতানাতভুক্ত হয়। উসমানী সুলতানগণ হানাফী মাযহাবের একনিষ্ঠ অনুসারী ছিলেন ঠিকই।

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।