শায়খ আলী সাবুনী (১৯৩০-২০১৫ ঈসায়ি) বলেন- ً ً ويه عرشون رعةً من غري صلاة اوتر، ومع اوتر تصبح ثلاثا وعرشن رعةً، ىلع ذٰك ضت اسنة واتفقت الامة سلفاً وخلفا من عهد اخلليفة اراشد عمر بن اخلطاب رىض االله عنه و أرضاه إىل زماننا هذا তরজমা : বিতর ছাড়া তারাবীহ বিশ রাকাত, বিতরসহ তেইশ রাকাত। খলিফায়ে রাশিদ উমার ইবন খাত্তাব রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকাল থেকে আমাদের সময় পর্যন্ত এই ধারাবাহিকতা চলে আসছে। আর উম্মতের পূর্ববর্তী ও পরবর্তীরাও এতে একমত পোষণ করেন। [ আল হাদয়্যুননববী আসসাহীহ ফী সালাতিত তারাবীহ, পৃষ্ঠা ৫২।] আট রাকাত তারাবীহ'র দাবিদারদের কাছে শায়খুল ইসলাম, ইমাম, মুজাদ্দিদ ইত্যাদি উচ্চ মার্গের উপাধিতে ভুষিত হাফিয ইবনু তাইমিয়া এবং শায়খ মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাব নজদির গবেষণায় প্রমাণিত উমার রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকাল থেকে নিয়মিত একই ইমামের পেছনে মসজিদে নববী ও মসজিদে হারামে বিশ রাকাত তারাবীহ পড়া হয়ে আসছে। মদীনা শরীফের সাবেক বিচারপতি শায়খ আতিয়া মুহাম্মাদ সালিম'র গবেষণায় উমার, উসমান ও আলী রাদিয়াল্ল াহু আনহুম'র খিলাফতকাল থেকে এই উম্মাহ বিশ রাকাত তারাবীহ আদায় করে আসছে। মিশরের ইখওয়ানুল মুসলিমীন'র প্রথমসারির নেতা, মক্কা শরীফের উম্মুল কুরা ইউনিভার্সিটির হাদীস বিভাগের দীর্ঘ দিনের শিক্ষক, সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার কিং ফয়সাল এওয়ার্ড প্রাপ্ত আলিম সায়্যিদ সাবিক'র গবেষণায় উমার, উসমান ও আলী রাদিয়াল্ল াহু আনহুম'র খিলাফতকাল থেকে এই উম্মাহ বিশ রাকাত তারাবীহ পড়ে আসছে। দীর্ঘ বিশ বছরকাল ধরে উম্মুল কুরা ইউনিভার্সিটির তাফসীর বিভাগের শিক্ষক সিরিয়ার শায়খ আলী সাবুনী'র গবেষণায় উমার রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকাল থেকে বিশ রাকাত তারাবীহ চলে আসছে। মক্কা শরীফে মসজিদে হারামে বিশ রাকাত তারাবীহ আদায় সম্পর্কে
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।