সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

তরজমা : এটি প্রমাণিত যে, উবাই ইবন কা'ব রামাদানে লোকদের নিয়মিত বিশ রাকাত তারাবীহ এবং তিন রাকাত বিতর পড়াতেন। বেশিরভাগ উলামা এটাকেই সুন্নাত মনে করেন। কেননা তিনি মুহাজির আনসার সাহাবির উপস্থিতেই তা করেছেন, অথচ তাঁদের কেউ তা প্রত্যাখ্যান করেননি। [মাজমুআ ফতোওয়া খণ্ড ১, পৃষ্ঠা ১৯১।] শায়খ মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহহাব নজদি (১১১৫-১২০৬ হিজরি) বলেন- ً و نلا ان عمر ملا مجع انلاس ىلع ايب بن كعب يصىل بهم عرشن رعة তরজমা : আমাদের মতে উমার যখন লোকদের উবাই ইবন কা'ব'র পেছনে একত্রিত করেছেন তখন তাঁরা বিশ রাকাত (তারাবীহ) পড়েছেন। [ মুখতাসারুল ইনসাফ ওয়া শারহুল কাবীর, পৃষ্ঠা ১৫৭।] শায়খ সায়্যিদ সাবিক (১৩১৫-১৪২০ হিজরি) বলেন- ً وصح ان انلاس يصلون ىلع عهد عمر وعثمان وىلع عرشن رعة তরজমা : বিশুদ্ধ কথা হলো উমার, উসমান ও আলী'র খিলাফতকালে লোকেরা বিশ রাকাত (তারাবীহ) পড়তেন। [ফিকহুসসুন্নাহ খণ্ড ১, পৃষ্ঠা ১৪২।] শায়খ আতিয়া মুহাম্মাদ সালিম (১৩৪৬-১৪২০ হিজরি) বলেন- فيف زمن ىلعّ رَىضَِ االله عنه اكنت ارتاوح عرشن رعةً...كما اكنت يف عهد عثمان رَىضَِ االله عنه وعهد عمر رَىضَِ االله عنه তরজমা : আলী রাদিয়াল্ল াহু আনহুর যুগে তারাবীহ ছিলো বিশ রাকাত.... যেরূপ ছিলো উসমান রাদিয়াল্ল াহু আনহু ও উমার রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকালে। [আততারাবীহ আকছারা মিন আলফি আ'মিন ফী মসজিদিননববী আলাইহিস সালাম, পৃষ্ঠা ২৯।]

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।