সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

মোল্লা সোহেল মোশাররফ লোকটি কে, কী তার যোগ্যতা কিছুই জানি না। সুতরাং ব্যক্তিগত পর্যায়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকাই শ্রেয়। তবে ধারণা করছি হয়তো তিনি কোন কথিত শায়খের কাছ থেকে শুনেছেন মক্কা মদীনায় তারাবীহ ১৮ রাকাত হয়। একজন অচেনা মানুষের ফেইসবুক কমেন্ট বলে এর তেমন গুরুত্ব থাকার যৌক্তিকতা ছিলো না। কিন্তু বর্তমানে যেভাবে আট রাকাত তারাবীহই সুন্নাত, বিশ রাকাত বিদআত বলে প্রতিনিয়ত প্রচারণার ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে, এ নিয়ে বাদানুবাদের ফলে সামাজিক শান্তি বিঘ্নিত হয়ে চলেছে; অদূর ভবিষ্যতে মক্কা মদীনায় ১৮ রাকাত তারাবীহ হয় বলে প্রচার চালিয়ে সরলপ্রাণ মুসলমানকে বিভ্রান্ত করার খেলায় কেউ মত্ত হবে না এর কোন নিশ্চয়তা নেই। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে নিয়মিত বিশ রাকাত তারাবীহর সূচনাকাল সম্পর্কে হাদীসের কিতাবাদিতে যে বিবরণ আছে তা আপাতত: উহ্য রেখে আট রাকাত তারাবীহ'র দাবিদারদের পূর্বসুরি শায়খগণের গবেষণার ফলাফল উলেস্ন খ করছি। সায়্যিদিনা উমার ইবন খাত্তাব রাদিয়াল্ল াহু আনহু খলিফা মনোনীত হন ১৩ হিজরি মোতাবেক ৬৩৪ খ্রিস্টাব্দে। তখন পর্যন্ত সাহাবা তাবিঈগণ নিজেদের ঘরে এবং মসজিদে নববীতে একা একা কিংবা ছোট ছোট কয়েক জামাতে তারাবীহ নামায আদায় করতেন। ১৪ হিজরি মোতাবেক ৬৩৫ খ্রিস্টাব্দে খলিফা উমার রাদিয়াল্ল াহু আনহু উাবাই ইবন কা'ব রাদিয়াল্ল াহু আনহুকে ইমাম মনোনীত করে একই জামাতে তারাবীহ আদায়ের প্রচলন করেন। এই বিবরণ সহীহ বুখারিতে আছে। সেসময় সাহাবি উবাই ইবন কা'ব রাদিয়াল্ল াহু তারাবীহ বিশ রাকাতই পড়িয়েছেন। আট রাকাতই সুন্নাত, বিশ রাকাত বিদআত দাবিদারদের ইমামগণ এ সম্পর্কে কী বলেছেন দেখুন। হাফিয ইবনু তাইমিয়া (৬৬১-৭২৮ হিজরি) বলেন- ثبت ان ايب بن كعب اكن يقوم بانلاس عرشن رعةً يف رضان ٌ ووتر بثلاث، فرأى كثرياً من العلماء ان ذٰك هو اسنة، لانه قام بني املهاجرن والانصار وم ينكره منكر

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।