মসজিদে হারাম, মসজিদে নববীতে বিশ রাকাত তারাবীহ : একজন মোল্ল ার মন্তব্য
গতকাল ২১ এপ্রিল মক্কা শরীফে শবেবরাত : ইবনু জুবায়ির'র সাক্ষ্য শিরোননামে একটি লেখা পোস্ট করেছিলাম। কয়েকজন লেখাটি শেয়ার করেছেন। কমেন্ট করেছেন কয়েকজন। লেখাটিতে উদাহরণ হিসেবে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে রামাদান মাসে বিশ রাকাত তারাবীহ প্রসঙ্গ উলেস্ন খ ছিলো। সে লেখায় মোল্ল া সোহেল মোশাররফ নামক একজন মন্তব্য করেছেন, মক্কা মদীনায় তারাবীহ ১৮ রাকাত পড়া হয়। বিচ্ছিন্ন এক মন্তব্য নিয়ে আলাদা লেখার প্রয়োজন ছিলো না। কিন্তু সময়ের প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বের দাবি রাখে। কারণ তারাবীহ নামাযের রাকাত সংখ্যা নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় তারা মক্কা শরীফের মসজিদে হারাম এবং মদীনা শরীফের মসজিদে নববীতে আদায়কৃত বিশ রাকাত তারাবীহ সম্পর্কে মনগড়া ও হাস্যকর কিছু ব্যাখ্যা পেশ করেন। বর্তমান বাংলাদেশে কথিত আহলে হাদীস মতবাদের একজন প্রথমসারির শায়খ ও বক্তা আবদুর রাজ্জাক বিন ইউসুফ এক বক্তব্যে বলেছেন, তারাবীহ নামায আট রাকাত। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে বিশ রাকাত তারাবীহর বিদআত চালু হয়েছিলো হানাফী মাযহাবের অনুসারী উসমানী সালতানাতের সময়। আর মক্কা ও মদীনা এখনো তুরস্ক সরকার নিয়ন্ত্রণ করছে, তাই সে বিদআত সেখানে এখনো চালু আছে। অন্যত্র বলেছেন, মক্কা ও মদীনার দু'টি মসজিদে দশ রাকাত তারাবীহ শেষ করে ইমাম চলে যান। অন্য ইমাম এসে আরো দশ রাকাত পড়ান। সেখানে বিশ রাকাত পড়া হয় না। পৃথক দুই জামাতে তারাবীহ হয়। তার অন্ধ অনুসারীগণ কিন্তু এ প্রশ্ন উত্থাপনের প্রয়োজন বোধ করেনা যে, এই ব্যাখ্যা সত্য বলে মেনে নিলেও তো সেখানে আট রাকাত তারাবীহ প্রমাণ হচ্ছে না, হচ্ছে দশ রাকাত। এছাড়া মক্কা মদীনা এখনো তুরস্ক নিয়ন্ত্রণ করছে, বাস্তবতা বিবর্জিত চরম গাঁজাখুরি এই বক্তব্য শোনার পরও অন্ধ অনুসারিদের চিন্তার কোন পরিবর্তন হয় না, বরং শায়খের সত্যায়নে নানা যুক্তি দাঁড় করাতে তৎপর হয়।