সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

অধিকাংশ আহলে ইলম এ বিষয়ে একমত যে,হযরত উমার, হযরত আলী এবং অন্যান্য সাহাবি থেকে তারাবীহ নামায বিশ রাকাত বলে বর্ণিত রয়েছে। ইমাম সুফিয়ান ছাওরী, ইমাম আবদুল্ল াহ ইবনু মুবারাক ও ইমাম শাফিঈও এ মতই পোষণ করতেন। ইমাম শাফিঈ বলেন, মক্কাবাসীকেও বিশ রাকাত তারাবীহ আদায় করতে দেখেছি। - তিরমিযী শরীফ, প্রথম খণ্ড পৃষ্ঠা ২২৩। কিতাবুস সাওম, বাব মা জাআ ফী কিয়ামি শাহরি রামাদান। শ্রদ্ধেয় পাঠক! আপনাদের কী মনে হয়, হযরত উমার, হযরত আলী এবং অন্যান্য সাহাবি ও উলিস্ন খিত ইমামগণের চেয়ে বর্তমান কথিত আহলে হাদীস, সালাফী শায়খগণ রাসূলের সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখেন? এবার আসুন দেখা যাক তারাবীহ নামাযের রাকাত সংখ্যা সম্পর্কে সালাফী-আহলে হাদীস নামধারীদের মান্যবর শায়খগণ কী বলেন। হাফিয ইবনু তাইমিয়্যা বলেন-

قد ثبت ان اىب بن كعب يقوم بانلاس عرشن رعة يف قيام رضان، ووتر بثلاث، فرا ى كثري من العلماء ان ذاك هواسنة، لانه اقامه بني املهاجرن والأنصار ، وَم ينكره منكر جمموعة الفتاوى اجلزء 22 صحفة٦٨ নিশ্চিতভাবে প্রমাণিত যে, উবাই বিন কা'ব লোকদের নিয়ে রামাদানে বিশ রাকাত তারাবীহ ও তিন রাকাত বিতর নামায আদায় করতেন। অধিকাংশ উলামার মতে এটিই সুন্নাহ। কেননা তিনি মুহাজির ও আনসার সাহাবিগণকে নিয়েই বিশ রাকাত তারাবীহ আদায় করতেন। অথচ তাঁরা কেউ কক্ষনো তা অপছন্দ করেননি। -মাজমুআ ফাতাওয়া, খণ্ড ২২ পৃষ্ঠা ৬৮।

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।