বিশ রাকাত তারাবীহ'র সূচনা বুখারী-মুসলিমসহ হাদীসের অন্যান্য কিতাবে বর্ণিত আছে, নবীজি রামাদনের কোন এক রাতে উপস্থিত সাহাবাগণকে নিয়ে মসজিদে তারাবীহ নামায করলেন। জানাজানি হয়ে গেলে পরের রাতে মুসলিস্ন র সংখ্যা দ্বিগুণ হয়ে গেলো। এভাবে তৃতীয় অথবা চতুর্থ রাতে মসজিদে উপচে পড়া ভীড়। নবীজি মসজিদে এলেন না। অপেক্ষমান সাহাবা রাতের শেষ প্রহরে যে যার মতো নামায আদায় করে ঘরে ফিরলেন। পরদিন নবীজি বললেন, গতরাতে তোমাদের উৎসাহ আর একাগ্রতা আমি দেখেছি। কিন্তু এই আশংকায় বের হইনি যে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে হয়তো তোমাদের জন্য তারাবীহ ফরয করে দেয়া হতে পারে। যা তোমাদের জন্য কষ্টের কারণ হয়ে যাবে। মুহাদ্দিসীনে কিরাম এ বিষয়ে একমত যে, যে দুই বা তিন রাত নবীজি সাহাবিগণকে নিয়ে জামাতে তারাবীহ নামায আদায় করেছেন এর রাকাত সংখ্যা সম্পর্কে বিশুদ্ধ কোন বর্ণনা পাওয়া যায় না। যদিও কোন কোন কিতাবে রাকাত সংখ্যা নিয়ে বিভিন্ন বর্ণনা আছে, এর কোনটিই প্রমাণিত নয়। হযরত আবু বাকর সিদ্দীক রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকালের দুই রামাদান সাহাবিগণ মসজিদে নববীতে বিচ্ছিন্নভাবে যে যার মত করে তারাবীহ আদায় করেছেন। ১৩ হিজরির ২৩ জুমাদাল আখিরাহ হযরত উমার রাদিয়াল্ল াহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ১৪ হিজরির রামাদান মাসে তিনি হযরত উবাই বিন কা'ব রাদিয়াল্ল াহু আনহুকে ইমাম মনোনীত করে একই জামাতে মসজিদে নববীতে তারাবীহ নামায শুরু করেন। উমার রাদিয়াল্ল াহু আনহু'র শুরু করা সেই নিয়মিত তারাবীহ'র জামাতে রাকাত সংখ্যা সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে। তন্মধ্যে সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো- عن يزد بن خصيفة، عن اساءب بن يزد قال: اكنوا يقوون ىلع عهد عمر بن اخلطاب رىض االله عنه يف رضان بعرشن رعة الامام ابليهيق- اسنن اكربى اجلزء اثلاين، صحفة 496، باب ما روى يف عدد رعات القيام يف شهر رضان
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।