সাল্লাল্ল াহু আলাইহি ওয়া সাল্লাম রাতে এগারো রাকাত নামায আদায় করতেন। তাঁর এই কথা দ্বারা যদি আট রাকাত তারাবীহ প্রমাণ করা হয় তবে সঙ্গত কারণেই প্রশ্ন আসে, রামাদান ছাড়াও কি নবীজি তারাবীহ আদায় করতেন? যদি বলা হয়, না রামাদান ছাড়া অন্য মাসে রাতে আট রাকাত তাহাজ্জুদ এবং তিন রাকাত বিতর আদায় করতেন। আর রামাদানে আট রাকাত তারাবীহ এবং তিন রাকাত বিতর আদায় করতেন। (আট রাকাত তারাবীহ দাবিদারগণ এরকমই বলেন।) এ ক্ষেত্রে আরেকটি প্রশ্ন সামনে চলে আসে। নবীজি কি তাহলে রামাদানে তাহাজ্জুদ আদায় করতেন না? যদি উত্তর হয় হঁ্যা, তবে পক্ষান্তরে রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়া সাল্লামকে ওয়াজিব তরককারী প্রমাণ করা হয়ে যাচ্ছে। কেননা নবীজির জন্য রামাদান ও অন্য সময়ে তাহাজ্জুদ নামায আল কুরআনের ভাষ্য মতে ওয়াজিব ছিলো। উলিস্ন খিত হাদীস দ্বারা আট রাকাত তারাবীহ প্রমাণকারীগণ বিষয়টি আশা করি ভেবে দেখবেন। বিশ রাকাত তারাবীহ'র আলোচনা শুরুর আগে একটি কথা বলে রাখা দরকার। আট রাকাত তারাবীহ'র দাবিদারগণ সাধারণ মানুষের সামনে একটি কথা তুলে ধরেণ, নবীজি আট রাকাত তারাবীহ আদায় করেছেন। বিশ রাকাত তারাবীহ চালু করেছেন উমার রাদিয়াল্ল াহু আনহু। এবার আপনি সিদ্ধান্ত নিন কার অনুসরণ করবেন, রাসূলের নাকি উমারের। শক্ত লজিক। সত্যিই তো, রাসূল বাদ দিয়ে উমারের অনুসরণের কোন সুযোগ নেই। তাদের যুক্তির সামনে হার মেনে যারা ইতোমধ্যে আট রাকাত তারাবীহ শুরু করেছেন তারা কখনো ভেবে দেখেছেন, এই যুক্তির মধ্য দিয়ে উমার রাদিয়াল্ল াহু আনহুকে রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়া সাল্ল াম'র প্রতিপক্ষ হিসেবে দাঁড় করার মতো ভয়ংকর খেলায় মেতেছেন সালাফী-আহলে হাদীস নামধারী শায়খরা। কখনো কি মনে আসে না যে, উমার যদি রাসূলের কোন সিদ্ধান্তের বিপরীতে নিজে সিদ্ধান্ত গ্রহণ করেন তবে এমনিতেই ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন। চরমপন্থী শিয়াগণ বহু পূর্ব থেকে প্রথম তিন খলিফাকে মুরতাদ বলে আসছে। উমারকে রাসূলের প্রতিপক্ষে দাঁড় করিয়ে আপনারাও তো একই কাজ করছেন।
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।