সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

আচরিত হয়ে আসছে। সে ব্যাপারে সাধারণ মানুষকে জানানো, তাদেরকে সতর্ক করা অবশ্যই উলামায়ে কিরামের দায়িত্ব। বারাকাতপূর্ণ এ রাত কেন্দ্রীক যত শরীয়ত গর্হিত কাজ হয় সেসব থেকে সাধারণ মানুষকে বিরত রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু মূল বিষয়কে বাদ দিয়ে নয়। একজন মানুষের হাত বা পায়ের আঙুলে পচন রোগ হয়েছে। পচন রোধে কোন বিশেষজ্ঞ ডাক্তার আঙুল কেটে ফেলার পরামর্শ দিলে সেটি যৌক্তিক। কিন্তু রোগীর মাথা কেটে ফেলার পরামর্শ দিলে ধরে নিতে হবে ডাক্তারের মস্তিষ্ক বিকৃতি হয়েছে। শবেবরাত কেন্দ্রীক কিছু শরীয়ত গর্হিত কাজ হয়, এই অজুহাতে কেউ যদি বলতে চায় শবেবরাত বলে ইসলামে কিছু নেই ; ধরে নিতে হবে তারও মস্তিষ্কে বিকৃতি দেখা দিয়েছে।

১২ মে ২০১৯

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।