সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

সহীহ হাদীস এবং সাহাবি- তাবিঈগণের অভিমত দ্বারা যে রাতের মৌল ফযিলত প্রমাণিত, সেটিকে বিদআত বলে বাতিল করে দেবেন? লোকাল কালচার বা স্থানীয় সংস্কৃতি বলে হালকা করে দেবেন? ইদানিং দেখা যায় শায়খ নামধারী কোন কোন ব্যক্তি বলতে শুরু করেছেন মধ্য শা'বানের রাত তথা শবেবরাতের ফযিলত আছে ঠিকই। তবে এ রাতে মসজিদে একত্রিত হয়ে ইবাদত বন্দেগি করা বিদআত। ইমাম বুখারী রাহিমাহুল্ল াহ'র অন্যতম শ্রেষ্ঠ উস্তাদ ইমাম ইসহাক বিন রাহওয়িয়া (ওফাত: ২৩৮ হিজরী), যার নির্দেশনা এবং অনুপ্রেরণায় তিনি সহীহ বুখারী শরীফ সংকলন করেছিলেন। সেই ইমাম ইবনু রাহওয়িয়া বলেছেন- শবেবরাতে সম্মিলিতভাবে রাতব্যাপী মসজিদে অবস্থান করা বিদআত নয়। (লাতায়িফুল মাআরিফ পৃষ্ঠা ১৯০)। মাশাআল্ল াহ! ইমাম বুখারীর উস্তাদের চেয়েও আমরা সুন্নাত বিদআতের প্রার্থক্য বেশি বুঝতে শুরু করেছি! যারা বলেন মক্কা মদীনার ইমামগণ শবেবরাত পালন করেন না। সৌদি আরবে শবেবরাত নেই। তাঁদের প্রতি যথাযত সম্মান প্রদর্শন পূর্বক বলতে চাই, নবীজি অনাগত কালের উম্মতের প্রতি এই নির্দেশ দেননি যে, তোমরা মক্কা মদীনার ইমাম অথবা সৌদি আরবের অনুসরণ করবে। বরং বলেছেন- তোমরা কুরআন সুন্নাহর অনুসরণ করবে। এছাড়া আরব ভূমি ইবনে সৌদের দখল পূর্ব ইতিহাস অর্থাৎ আরব সৌদি আরব হবার আগের ইতিহাসে নজর দিন, শবেবরাতসহ অনেক কিছুই পাবেন যেগুলোকে আপনারা বিদআত ফতোওয়া দেন। সৌদি আরবে বিয়ে শাদির অনুষ্ঠানে কিন্তু বর্তমানেও নিয়মিত উলুধ্বনি দেয়া হয়। নাচ গান চলে দেদারসে। মক্কা শরীফে রমযানের রাতে সেহরীর সময় জানান দেয়ার জন্য বিকট আওয়াজে কামান দাগানো হয়। এরকম বাস্তব ভিত্তিক উদাহরণ দিতে গেলে তালিকা অনেক দীর্ঘ হবে। সৌদি আরবের সবকিছুই যদি অনুসরণীয় হয় তবে এগুলো কেন অনুসরণ করেন না? হঁ্যা, উপমহাদেশে শবেবরাত কেন্দ্রীক কতিপয় অনৈসলামিক অনুষ্ঠান

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।